Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ আলোর কাফেলা তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম। তিনি তখন বাকীউল গারকাদে ছিলেন। একজন সাহাবীকে দাফন করতে এসেছিলেন। দুর্টট চাদর পরিহিত অবস্থায় আমি তাকে দেখতে পেলাম। আমি তাকে সালাম দিলাম। তারপর তার পিঠের দিকে তাকাতে তাকাতে ঘুরে এলাম। হয়তো আমি তার নবুয়তের এ চিহৃটি দেখতে পারব যার বর্ণনা আম্মুরিয়ার পাদ্রী আমার নিকট করেছিল। রাসূল যখন দেখতে পেলেন আমি তার পিঠের দিকে তাকাচ্ছি আমার উদ্দেশ্যের কথা তিনি বুঝে ফেললেন। তিনি তার পিঠ থেকে চাদর ফেলে দিলেন। আমি তখন তাকিয়ে তার নবুয়তের চিহৃটি দেখলাম। আমি তা চিনে ফেললাম এবং তাকে চুমু খেয়ে কীদতে কাদতে ভেঙে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, “তোমার বৃত্তান্ত কী, বল।, আমি তখন আমার জীবন কাহিনী তাকে বললাম। তিনি তাতে বিস্মিত হলেন। তার সাথীরা তা শুনতে আগ্রহী হল। তাই আমি তা তাদের শুনালাম। ফলে তারা অত্যন্ত বিস্মিত হল। অত্যন্ত আনন্দিত হল। ০০০০০ আল্লাহ সালমান ফারসী রোধিঃ)এর উপর শান্তি বর্ষণ করুন, যেদিন তিনি সর্বত্র সত্যের সন্ধানে বেরিয়েছিলেন। আল্লাহ সালমান ফারসী (রাধিঃ)এর উপর শাস্তি বর্ষণ করুন, যেদিন সত্যকে চিনতে পেরেছিলেন এবং তার উপর মজবুত ঈমান এনেছিলেন। তাঁর উপর শান্তি বর্ষিত হোক, যেদিন তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং যেদিন তিনি পুনরুজ্জীবিত হবেন।

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।