আলোর কাফেলা ১৩৭ ইয়াসরিবে হিজরত করলেন। একদিন আমি আমার মনিবের একটি খেজুর গাছের মাথায় গাছের পরিচর্যার কিছু কাজ করছিলাম। আমার মনিব গাছের নীচে বসেছিল। ইতিমধ্যে তার এক চাচাত ভাই তার নিকট এল। তাকে বলল, আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের লোকদের আল্লাহ স করুন। কুবায় তারা আজ মকা থেকে আগত এক ব্যক্তির নিকট সমবেত হচ্ছে। সে দাবী করে, সে একজন নবী। তার কথা শুনামাত্র জ্রের ন্যায় কি যেন আমাকে স্পর্শ করল। আমি প্রচণ্ডভাবে কেপে উঠলাম। এমনকি আমি আমার মনিবের উপর পড়ে যাওয়ার উপক্রম হলাম। আমি দ্রুত খেজুর গাছ থেকে নেমে পড়লাম এবং লোকটিকে বলতে লাগলাম__ “আপনি কী বলছেন? ! সংবাদটি আবার বলুন। একথা শুনে মনিব ক্ষিপ্ত হল এবং প্রচণ্ডভাবে আমাকে মুষ্টাঘাত করল। বলল, তোর সাথে এর কী সম্পর্ক? যা ভাগ, তোর কাজে তুই যা। সন্ধ্যায় আমি আমার জমা করা কিছু খেজুর নিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছেন সেখানে রওনা হলাম। তার নিকট গিয়ে বললাম_ “আমি শুনতে পেলাম, আপনি একজন সংকর্মপরায়ণ ব্যক্তি। আপনার সাথে আপনার কিছু মুহতাজ পরদেশী লোক রয়েছে। এগুলো সদকার কিছু খেজুর আমার নিকট ছিল। আমি দেখলাম, অন্যদের তুলনায় আপনারাই তার বেশী হকদার। তারপর তা তার নিকটবর্তী করলাম। তিনি তখন তার সাথীদের বললেন__ “তোমরা খেয়ে নাও। তিনি তার হাত গুটিয়ে রাখলেন। খেলেন না। আমি তখন মনে মনে বললাম, “এই হল একটি আলামত।' তারপর চলে এলাম এবং কিছু খেজুর জমা করতে লাগলাম। রাসূল যখন কুবা থেকে মদীনায় চলে এলেন আমি তার নিকট এসে বললাম আমি দেখেছি, আপনি সদকার খাবার খান না। এগুলো উপহার। এ দ্বারা আপনাকে সম্মান করলাম। তিনি তখন তা থেকে খেলেন এবং তার সাথীদেরকেও খাওয়ার নির্দেশ দিলেন। তারা তার সাথে খেল। আমি তখন মনে মনে বললাম, “এই হল দ্বিতীয় আলামত।,
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।