১৩৬ আলোর কাফেলা বলে আমাদের জানা নেই। তবে এমন একটি সময় ঘনিয়ে এসেছে যখন আরব ভূমিতে ইবরাহীম (আ.)এর ধর্ম নিয়ে এক নবী প্রেরিত হবেন। তারপর তিনি তার জন্মভূমি ছেড়ে কাল পাথরে ভরা দুই অঞ্চলের মাঝে খেজুর বৃক্ষে সুশোভিত এক অঞ্চলে হিজরত করবেন। তার অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন রয়েছে। তিনি উপহার সামগ্রী খাবেন। সদকার সামণ্রী খাবেন না। তার দুই কীধের মাঝে নবুওয়াতের চিহ্ন রয়েছে। তুমি যদি সে দেশে যেতে পার তাহলে তাই কর। তারপর তিনি মৃত্যবরণ করলেন। তার মৃত্যুর পর আমি আম্মুরিয়াতে কিছুকাল থাকলাম। একদিন কালব গোত্রের ব্যবসায়ীদের একটি দল আম্মুরিয়াতে এল। আমি তাদের বললাম-__ “যদি তোমরা আমাকে তোমাদের সাথে আরবে নিয়ে যাও তাহলে আমি তোমাদেরকে আমার এই গরু ও বকরীগুলো দিয়ে দিব। তারা বলল, হাঁ, তোমাকে নিয়ে যাব। আমি তাদেরকে সেগুলো দিয়ে দিলাম। আর তারা আমাকে তাদের সাথে নিয়ে চলল। আমরা যখন ওয়াদিউল কুরায় পৌঁছলাম তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করল। আমাকে একজন ইহুদীর নিকট বিক্রয় করে দিল। আমি তার সেবা করতে লাগলাম। এর কিছুদিন পর আমার মনিবের সাথে বনু কুরাইযা গোত্রের তার এক চাচাত ভাই সাক্ষাৎ করতে এল এবং আমাকে তার নিকট থেকে ক্রয় করল। সে আমাকে তার সাথে ইয়াসরিবে নিয়ে এল। আমি তখন এ খেজুর বৃক্ষ দেখলাম যার কথা আমাকে আম্মুরিয়ার পাদ্রী বলেছিল। আমি মদীনাকে তার বর্ণিত গুণাবলী দ্বারা চিনে ফেললাম। এবং তার সাথে সেখানেই থাকলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় তার গোত্রের লোকদের আল্লাহর দিকে আহবান করছিলেন। কিন্তু দাসত্বের কারণে কাজের ব্যস্ততায় আমি তার কোন আলোচনাই, শুনতে পেলাম না। সং সং সু এর কিছুকাল পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।