Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৩৫ উপস্থিত হলে আমি তাকে বললাম, জনাব, আল্লাহর যে নির্দেশ আসার তা এসে গেছে আর আমার সবকিছুই আপনি জানেন। সুতরাং আপনি আমাকে কার নিকট যাওয়ার অসীয়ত করছেন এবং কার সাহচর্য অবলম্বন করতে নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন, হে বস! আল্লাহর কসম করে বলছি, আমি যে সত্য ধর্মে প্রতিষ্ঠিত ছিলাম সে ধর্মে নাস্সিবাইনের এক ব্যক্তি ছাড়া আর কেউ প্রতিষ্ঠিত আছে বলে আমার জানা নেই। তুমি তার নিকট চলে যাও। নিকট গেলাম এবং আমার বৃত্তান্ত তাকে অবহিত করলাম। তিনি আমাকে বললেন__ “তুমি আমাদের নিকট থাক। আমি তার নিকট থাকলাম । পূর্ববর্তী দুই পাত্রীর ন্যায় আমি তাকে ভাল অবস্থায় পেলাম। কিছুদিন যেতে না যেতেই তার মৃত্যুর সময় ঘনিয়ে এল। আমি তখন তাকে বললাম-__ “আমার সম্পর্কে আপনার যা জানার তা আপনি জানেন। সুতরাং এখন আপনি আমাকে কার নিকট যেতে অসীয়ত করছেন? তিনি বললেন, হে বৎস! আল্লাহর কসম করে বলছি, আমাদের ধর্মমতের উপর আম্মুরিয়াতে এক ব্যক্তি ছাড়া আর কেউ আছে বলে আমার জানা নেই। সুতরাং তুমি তার নিকট যাও। আমি তার নিকট গেলাম এবং আমার বৃত্তান্ত অবহিত করালাম। তিনি বললেন-__ “তুমি আমার নিকট থাক। আমি তার নিকট থাকলাম। আল্লাহর পেয়েছি। আমি তার নিকট থেকে কিছু গরু ও বকরীর মালিক হলাম। কিছুদিন পর অন্যান্য পাদ্রীর ন্যায় তারও মৃত্যুর সময় ঘনিয়ে এল। আমি তখন তাকে বললাম__ “আমার অবস্থা আপনি ভালভাঘেই জানেন। সুতরাং আপনি আমাকে কার নিকট যাওয়ার অসীয়ত করছেন? কি কাজ করতে নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন, হে বৎস! আল্লাহর কসম করে বলছি, আমরা যে ধর্মমত আঁকড়ে ধরেছিলাম পৃথিবীর বুকে অন্য কেউ তা ধারণ করে আছে

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।