১৩৪ আলোর কাফেলা নিজের জন্য পুঞ্জিভূত করে রাখত। তা থেকে মিসকীনদের কিছুই দিত না। তারা বলল, তুমি তা কোথা থেকে জানলে? দিচ্ছি। তারা বলল, আমাদেরকে তুমি তা দেখাও। আমি তাদেরকে তার স্থান দেখিয়ে দিলাম। তারা. তখন সেখান থেকে স্বর্ণ চীঁদিতে ভরা সাতটি মটকা বের করল। তারা তা দেখে বলল, আল্লাহর কসম ! আমরা তাকে সমাধিস্থ করব না। তারপর তারা তাকে শুলে চড়াল এবং তার শরীরে প্রস্তর নিক্ষেপ করল। এর কিছুদিন পরেই তারা তার স্থানে আরেক ব্যক্তিকে নিয়োগ করল। আমি তখন তার সাহচর্ষ অবলম্বন করলাম। ইহকালের প্রতি অধিক বিমুখ আর পরকালের প্রতি অধিক আগ্রহী এবং রাত-দিন সর্বদা ইবাদতে নিয়োজিত তার চেয়ে বেশী আর কাউকে দেখিনি। তাই আমি তাকে হৃদয় দিয়ে ভালবাসলাম এবং তার সাথে দীর্ঘদিন কাটালাম। তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে আমি তাকে বললাম-__ “আপনার পর কার নিকট যেতে আমাকে অসীয়ত করছেন? কার সাহচর্য অবলম্বন করতে উপদেশ দিচ্ছেন? তিনি বললেন, হে বস! আমি যে ধর্ম মতের উপর ছিলাম মাওসেলের এক ব্যক্তি ছাড়া কাউকে তাতে দেখছি না। তিনি ধর্মে কোন পরিবর্তন পরিবর্ধন করেননি। সুতরাং তৃমি তার নিকট যাও। তিনি ইন্তেকাল করলে আমি মাওসেলের লোকটির নিকট গেলাম। এবং তাকে আমার বৃত্তান্ত শুনালাম। বললাম, অমুক পাদ্রী মৃত্যুর সময় আমাকে আপনার নিকট আসতে উপদেশ দিয়েছেন। তিনি আমাকে বলেছেন যে, আপনি তার মত সত্য ধর্ম আঁকড়ে ধরে আছেন। তিনি বললেন, তুমি আমার নিকট থাক। পেলাম। এর কিছুদিন পরেই তিনি মৃত্যবরণ করলেন। তার মৃত্যুর সময়
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।