Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৩৩ আমার পিতা ভয় পেয়ে গেলেন এবং আশংকা বোধ করলেন যে, আমি আমার ধর্ম ত্যাগ করব। তিনি আমাকে ঘরে বন্দী করে রাখলেন। আমার পায়ে শিকল পরিয়ে দিলেন। সুযোগ পেয়ে আমি খৃষ্টানদের নিকট এ কথা বলে লোক পাঠালাম__ “যখন তোমাদের নিকট শাম দেশে গমনকারী কোন কাফেলা আসবে তখন আমাকে তা জানাবে” কিছুদিনের মধ্যেই তাদের নিকট শাম দেশে গমনকারী এক কাফেলা এল। তারা আমাকে তার সংবাদ দিল। আমি শিকলটি খোলার চেষ্টা করলাম এবং তা খুলে ফেললাম। তারপর লুকিয়ে তাদের সাথে বেরিয়ে পড়লাম এবং শাম দেশে গিয়ে পৌছলাম। সেখানে যাত্রা বিরতি করলে আমি বললাম, এ ধর্মের লোকদের মাঝে সবশ্রেন্ঠ কে? লোকেরা বলল, গীর্জার সেবক এ পান্দ্রী। আমি তার নিকট এসে বললাম, "আমি খ্ষ্টধর্মে বিমুগ্বু হয়েছি। আমি আপনার সাহচর্য অবলম্বন করে আপনার খেদমত করতে, আপনার থেকে ধর্ম-জ্ঞান অর্জন করতে এবং আপনার সাথে নামায আদায় করতে চাই।, তিনি বললেন, বেশ, তৃমি খৃষ্টধর্ম গ্রহণ কর। আমি তার নিকটে খৃষ্টধর্ম গ্রহণ করলাম এবং তার খেদমত করতে লাগলাম। কিছুদিন যেতে না যেতেই আমি বুঝে ফেললাম, লোকটি মন্দ লোক। সে অনুসারীদের দান করতে নির্দেশ দিত এবং তার সওয়াবে উৎসাহিত করত। তারপর আল্লাহর পথে খরচ করার জন্য তারা তাকে কিছু দিলে সে তা নিজের জন্য পুপ্জিভূত করে রাখে। তা থেকে ফকীর মিসকীনদের কিছুই দেয় না। এভাবে স্বর্ণ দ্বারা সে সাতটি মটকা ভরে ফেলেছে। তার এ কাজ দেখে আমি তাকে খুব ঘৃণা করতে লাগলাম। কিছুকাল পরেই সে মৃত্যুবরণ করল। খৃষ্টানরা তাকে দাফন করতে একত্রিত হল। আমি তঞঙ্খন তাদের বললাম-__ তোমাদের এই পাদ্রী মন্দ লোক ছিল। দান সদকার নির্দেশ দিত। তাতে উৎসাহ দিত। তারপর তোমরা তার নিকট তা নিয়ে আসলে সে তা

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।