১৩২ আলোর কাফেলা আমি তখন খামারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় পথে আমি খৃষ্টানদের এক গীর্জার পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি তাদের আওয়াজ শুনতে পেলাম। তারা নামায আদায় করছে। ফলে তা আমার চেতনাকে ফিরিয়ে নিল। সং সস দীর্ঘদিন যাবৎ আমার পিতা আমাকে গৃহে রেখে মানুষের সাথে মেলামেশা থেকে বিরত রাখার কারণে আমি খৃষ্টান ধর্মের বা অন্য কোন ধর্মের অনুসারী সম্পর্কে কিছুই জানতাম না। আমি তাদের আওয়াজ শুনে তারা কী করে তা দেখতে গেলাম। তাদের বিষয়টি নিয়ে চিন্তা করলে তাদের নামায আমাকে বিমুগ্ধ করল। তাদের ধর্মে আমি আগ্রহী হয়ে পড়লাম। বললাম__ আল্লাহ্র কসম ! আমাদের ধর্মের চেয়ে এ ধর্ম তো অধিক শ্রেয়। সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আমি তাদের পরিত্যাগ করলাম না এবং পিতার খামারে গেলাম না। তারপর আমি তাদের জিজ্ঞেস করলাম, এ ধর্মের মূল কোথায়? তারা বলল, শাম দেশে। রাত ঘনিয়ে এলে আমি বাড়িতে ফিরে এলাম। পিতা আমার সাথে সাক্ষাৎ করে আমি কী করেছি তা জিজ্ঞেস করলেন। আমি তখন বললাম, আব্ঝ ! আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম, কিছু লোক তাদের গির্জায় নামায আদায় করছে। তাদের ধর্মের এ বিষয়টি আমি দেখে মুগ্ব হলাম এবং সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত তাদের নিকট থাকলাম। আমার কথা শুনে তো পিতা ভয় পেয়ে গেলেন। বললেন-_ “হে ছেলে! সে ধর্মে কোন কল্যাণ নেই। তোমার ও তোমার পূর্বপুরুষদের ধর্ম তার চেয়ে অধিক উত্তম।” আমি বললাম, মোটেই না। আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় তাদের ধর্ম আমাদের ধর্মের চেয়ে অধিক শ্রেষ্ঠ। আমার এ কথা শুনে
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।