Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৩১ হযরত সালমান ফারসী রোযিঃ) আমাদের এই কাহিনীটি সত্যানুসন্ধানী, আল্লাহর প্রত্যাশী ব্যক্তির কাহিনী। হযরত সালমান ফারসী (রাযিঃ)এর কাহিনী। তাই আমাদের উচিত আমরা স্বয়ং সালমান ফারসী (োযিঃ)কেই অবকাশ দেই, যেন তিনি আমাদের নিকট তাঁর জীবন-কাহিনীর বাস্তব ঘটনাগুলো বর্ণনা করেন। কারণ, নিজ জীবনে ঘটে যাওয়া কাহিনীতে তার অনুভূতি সুগভীর, তার বর্ণনা তীক্ষ ও সত্যাশ্রয়ী। হযরত সালমান (রাধিঃ) বলেন, আমি ছিলাম ইস্পাহানে বসবাসকারী এক পারস্য যুবক। জাইয়ান নামক শহরে আমার জন্ম। আমার পিতা শহরের প্রধান ব্যক্তি ছিলেন। শহরবাসীর মাঝে সবচেয়ে সম্পদশালী এবং মর্যাদায় শীর্ষস্থানীয় ছিলেন। জন্মের পর থেকেই আমি ছিলাম তার অত্যন্ত প্রির়ভাজন। কালপরিক্রমায় আমার প্রতি তার ভালবাসা বৃদ্ধি পেতেই লাগল। অবশেষে আমার ব্যাপারে ভয় ও আশংকায় তিনি আমাকে গৃহে বন্দী করে রাখলেন যেমন মেয়েদের বন্দী করে রাখা হয়। অগ্নিপূজার ধর্মে আমি আমার প্রচুর শ্রম ব্যয় করলাম। অবশেষে আমি আমাদের উপাস্য অগ্নির সেবক হয়ে গেলাম। তাকে প্রজ্বলিত রাখার দায়িত্ব আমাকে দেয়া হল। যেন দিন বা রাতে কখনো এক মুহূর্তের জন্য তা নির্বাপিত না হয়। আমার আব্বার বিশাল খামার ছিল। যা থেকে আমরা প্রচুর ফসল পেতাম। আববা তা দেখাশোনা করতেন। তার ফসল কেটে আনতেন। একদা এক ব্যস্ততার কারণে তিনি তার সেই খামারে যেতে পারলেন না। তাই আমাকে বললেন__ “হে ছেলে! তুমি দেখছো, আমি খামারে যেতে পারছি মা। তুমি আজ সেখানে যাও এবং আমার পক্ষ থেকে তার কাজ আঞ্জাম দাও।

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।