Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৩ ব্যাকুলতা। মৃত্যর ভয়াল বিভীষিকার আতঙ্কে নেই কোন বিষন্নতা । যেন তিনি এক আজব ভূবনের মানুষ ইতিমধ্যে সাঈদ শোরগোল আর অট্রহাসির মাঝে খুবাইবের ধীরস্থির প্রশান্ত কণ্ঠস্বর শুনতে পেল। কুরাইশ নেতৃবৃন্দকে বলছে, মৃত্যুর পূর্বে আপনারা কি আমাকে দু” রাকাত নামায আদায় করার সুযোগ দিবেন? নামায পড়লেন। এ তো নামায নয়। এ যেন অল্লাহর প্রেম_-শ্রীতি আর ভালবাসার এক অনুপম দৃশ্য। মুহূর্তে আত্মসত্বা ভুলে তিনি যেন চলে গেলেন সুদূর কোন অদৃশ্যলোকে। যেন গোপন অভিসারে নিরব নির্জন স্থানে প্রেমাস্পদের কানে কানে মিটিমিটি কথা বলছেন। তারপর জীবনের সকল সঞ্চিত প্রেম ও ভালবাসা উজাড় করে মহান রাববুল আলামীনের পদতলে সিজদায় লুটিয়ে পড়ছেন। খুবাইবের এই বিস্ময়কর নামায কাফেরদের চিন্তা-চেতনায় এক প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করল। কপালের রেখায় রেখায় একটি প্রশ্ন বোধক চিহ্ন তীব্র আকারে ফুটে উঠল। আহ্‌! কী সুন্দর নামায ! কী চমৎকার প্রভু ভক্তি! নিরাকার রবের সামনে কি এমনিভাবে আত্মভোলা হওয়া যায়? জীবনের অন্তিম মুহূর্তে কি নামাযকে শেষ আকাঙ্খা হিসাবে গ্রহণ করা যায়? এমনি বহু প্রশ্নে র্জরিত হচ্ছে তাদের বিবেক বুদ্ধি । ইতিমধ্যে দু রাকাত নামায শেষ করলেন খুবাইব রোযিঃ)। ফিরে তাকালেন কুরাইশ নেতৃবৃন্দের দিকে। বললেন, তোমাদের যদি এ ধারণা নাহতযে, মৃত্যুর ভয়ে আমি নামায দীর্ঘ করছি, তাহলে আমি আমার নামাযকে আরো দীর্ঘ করতাম। এরপর সাঈদ ইবনে “আমের দেখল, করছে, খুবাইব ! তুমি কি চাও, মুহাম্মদ তোমার স্থানে হবে আর তৃমি চির মুক্তি পাবে? রক্তাক্ত খুবাইবের অত্যন্ত দৃঢ়, অবিচল প্রতিবাদী কণ্ঠ শুনতে পেল সাঈদ ইবনে “আমের। তিনি বললেন, নিরাপদে আমি পরিজনের নিকট ফিরে যাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি মাত্র কাটা বিধবে তাও আমি বরদাশত করব না। সাথে সাথে কাফেরদের চিৎকার আর অষ্টহাসিতে মুখরিত হয়ে উঠল

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।