Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ আলোর কাফেলা হলেন। এবং বললেন__ তোর ধ্বংস হোক সে কে?! লোকটি বলল, তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ। তখন ধীরে ধীরে তীর ক্রোধের আগুন নিভতে লাগল এমনকি তিনি তার স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। তারপর বললেন__ “তোর মরণ হোক! আল্লাহর শপথ করে বলছি, তিনি ছাড়া এ কাজের যোগ্য আর কেউ বাকি আছে বলে আমার জানা নেই। সে বিষয় সম্পর্কে আমি তোমার নিকট আলোচনা করছি। হযরত উমর রোযিঃ) কথা অব্যাহত রেখে বললেন__ এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর (রাধিঃ)এর নিকট বসে কথাবার্তী বলছিলেন। মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করছিলেন। আমি তাদের সাথে ছিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন। আমরাও তার সাথে বেরিয়ে পড়লাম। তখন সহসা দেখলাম, মসজিদে দাঁড়িয়ে এক ব্যক্তি নামায পড়ছে। আমরা তাকে চিনতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তার কুরআন পাঠ শুনতে লাগলেন। তারপর আমাদের দিকে ফিরে তাকিয়ে বললেন__ “কুরআন যেমন সবুজ সতেজ অবতীর্ণ হয়েছে কেউ যদি তেমনিভাবে কুরআন পাঠ করে আনন্দিত হতে চায়, তাহলে সে যেন ইবনে উল্মে আবদের ন্যায় কুরআন পাঠ করে।, এরপর আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঘিঃ) বসে দু'আ করতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে লাগলেন, চাও তোমাকে দেয়া হবে চাও.... তোমাকে দেয়া হবে তারপর হযরত উমর (রাযিঃ) বলতে লাগলেন, আমি তখন মনে মনে বললাম, আল্লাহর কসম ! অবশ্যই আমি অতি প্রত্যষে আবদুল্লাহ ইবনে মাসউদের নিকট যাব এবং রাসূলের এই “আমীন.... আমীন” বলার সুসংবাদ দিব। তাই প্রত্যষে আমি তাকে সুসংবাদ দেয়ার জন্য গেলাম। গিয়ে দেখি, আমার আগে আবু বকর তার নিকট পৌছে গেছেন।

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।