আলোর কাফেলা ১২৩ জুতা খুলে দিতেন। তার লাঠি ও মিসওয়াক বহন করে নিয়ে যেতেন। তিনি তার কামরায় প্রবেশ করতেন যখন তিনি তার কামরায় থাকতেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছে তখন তাকে তীর কামরায় প্রবেশের অনুমতি দিয়েছিলেন এবং পাপ ও সংকোচ ছাড়াই তার গোপন বিষয় জানার অনুমতি প্রদান করেছিলেন। তাই তাকে “রাসূলের গোপন বিষয় পরিজ্ঞাত ব্যক্তি, হিসাবে ডাকা হত। স৫ ৯৫৭ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) রাসূলের গৃহে প্রতিপালিত হন। তীর হিদায়াতেই হিদায়াতপ্রাপ্ত হন। তার চরিত্র মাধুরীতেই চরিত্রবান হন। প্রতিটি অভ্যাস ও রীতি_নীতিতে তিনি তার অনুসরণ করেন। তাই চেয়ে রাসূলের অগ্রগামী ব্যক্তি।' সং সং সং হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) রাসূলের পাঠশালায় শিক্ষালাভ করেন। তাই সাহাবীদের মাঝে তিনি ছিলেন বিশিষ্ট কারী, অধিক কুরআনের মর্ম অনুধাবনকারী এবং আল্লাহ প্রদত্ত বিধিবিধান সম্পর্কে অধিক জ্ঞানী ব্যক্তি। এ ব্যক্তির ঘটনাই এ বিষয়টি স্পষ্ট করে দিবে, যে ব্যক্তি উমর ইবনে খাত্তাব (রাযিঃ)এর নিকট এলেন। তিনি তখন আরাফায় দাঁড়িয়ে আছেন। তীকে বললেন-_ “হে আমীরুল মুমিনীন ! আমি কুফা থেকে এসেছি। সেখানে এমন এক ব্যক্তিকে রেখে এসেছি যিনি নিজের স্মৃতি থেকে কুরআন পড়ান।, তখন হযরত উমর রোযিঃ) অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন। এমনভাবে খুব কমই ক্ষিপ্ত হয়েছেন। ক্ষিপ্ত হয়ে তিনি ফুলতে লাগলেন, এমনকি তিনি কাজওয়ার অগ্র-পশ্চাতের মধ্যবর্তী স্থান ভরে ফেলার উপক্রম
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।