Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১২১ লোক দুর্ট তার কথা অপছন্দ করল না। তাদের চেহারায় তার ব্যাপারে সন্তষ্টির আভা বিকশিত হল। তারপর তাদের একজন বলল, আমাকে এমন একটি বকরী দেখিয়ে দাও যা এখনো দুগ্ধ দান করেনি। তখন বালকটি অদূরের একটি বকরী দেখিয়ে দিল। লোকটি তার দিকে এগিয়ে গেল এবং তাকে বাঁধল। তারপর আল্লাহর নাম স্মরণ করতে করতে বকরীর ওলানটি মলে দিতে লাগল। বালকটি তাঁর দিকে বিস্ময় মাখা দৃষ্টিতে চেয়ে রইল এবং মনে মনে বলল-_ “যে ছোট বকরী এখনো দুধ দেয়নি সে আবার কিভাবে দুধ দিবে? ! কিন্ত বকরীর ওলানটি অনতিবিলম্বে স্ফীত হয়ে গেল এবং তা থেকে প্রবল ধারায় দুধ বেরুতে লাগল। লোকটি তখন মাটি থেকে মাঝখানে গভীরতা বিশিষ্ট একটি পাথর কুড়িয়ে নিল এবং দুধ দ্বারা তা পূর্ণ করল। তিনি ও তার সাথী তা থেকে পান করলেন। তারপর তাদের সাথে আমাকেও পান করালেন। আর আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারছি না। তারা পরিতৃপ্ত হলে সেই মুবারক ব্যক্তি বকরীর ওলানটিকে বললেন, তুমি সংকুচিত হয়ে যাও। ওলানটি সংকুচিত হতে হতে আগের অবস্থায় ফিরে গেল। তখন আমি বরকতময় লোকটিকে বললাম, আপনি যে কথা বলেছেন তা আমাকে শিখিয়ে দিন। তিনি আমাকে বললেন, নিশ্চয় তুমি জ্ঞানী বালক হবে। সং সস এটা হল ইসলামের সাথে আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)এর জীবন কাহিনীর শুরু। কারণ, বরকতময় ব্যক্তিটিই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সাথী হযরত আবু বকর সিদ্দীক (রািঃ) ছাড়া আর কেউ ছিলেন না।

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।