১২০ আলোর কাফেলা হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রোযিঃ) তিনি একজন কিশোর বালক ছিলেন। পূর্ণ বয়সকে পৌছেননি। মক্কার গিরিপথগুলোতে মানুষ থেকে দূরে থেকে মেষ চরাতেন। কুরাইশের এক সর্দারের মেষ চরাতেন। তার নাম উকবা ইবনে মুয়াইত। লোকেরা তাঁকে ইবনে উম্মে আবদ বলে ডাকত। তার নাম আবদুল্লাহ। আর তার পিতার নাম মাসউদ। ++ সং বালকটি তার গোত্রে আবির্ভূত নবীর বিভিন্ন সংবাদ শুনত। কিন্তু অল্প বয়সের কারণে এবং মক্কার সামাজিক জীবন থেকে দূরে থাকার কারণে তার কোন পরোয়া করত না। অত্যন্ত প্রত্যুষে উকবার মেষগুলো নিয়ে বেরিয়ে পড়তে অভ্যস্ত হয়ে পড়েছে। অতঃপর রাত ঘনিয়ে এলেই সে ফিরে আসত । স৫ %৫ %৫ একদিন মক্কার বালক আবদুল্লাহ ইবনে মাসউদ (রািঃ) দু'জন প্রৌট ব্যক্তিকে দূর থেকে তার দিকে এগিয়ে আসতে দেখল। তাদের অবয়ব ঘিরে এক গান্তীর্ভাব বিরাজ করছে। তারা অত্যন্ত ক্লান্ত। বেহদ পিপাসার্ত। পিপাসায় তাদের ঠোট ও কণ্ঠ শুকিয়ে গেছে। তারা তার সামনে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, হে বালক! তোমার এই বকরীগুলো থেকে আমাদের একটু দুধ দোহন করে দাও। আমরা তা দ্বারা আমাদের পিপাসা নিবারণ করব। আমাদের শিরা উপশিরা সিক্ত করব। বালক বলল, আমি তা করব না। কারণ বকরীগুলো আমার নয়। আমাকে তো কেবল এগুলোর প্রহরী বানানো হয়েছে....
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।