Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১১৭ “হে আমীরুল মুমিনীন ! আমার নিকট আপনার কি প্রয়োজন আমি তা বুঝে ফেলেছি। আমি মুসলমানদের মুজাহিদ বাহিনীতে রয়েছি। আর আমি যে মরণব্যাধিতে আক্রান্ত হব তা থেকে বাঁচার আমার কোন আগ্রহ নেই। থেকে বিচ্ছিন্ন হতে চাই না। সুতরাং আমার এ উত্তরপত্র আপনার নিকট পৌছলে আপনার প্রতিজ্ঞা থেকে আমাকে মুক্তি দিন এবং আমাকে শামে থাকার অনুমতি প্রদান করুন। হযরত উমর (াযিঃ) উত্তরপত্র পাঠ করে কেদে ফেললেন। তার চোখ উপচে অশ্রু প্রবাহিত হল। তখন তার কান্নার প্রবলতা দেখে মজলিসে উপস্থিত ব্যক্তিরা বললেন-_ “হে আমীরুল মুমিনীন ! আবু উবায়দা কি মৃত্যবরণ করেছেন? হযরত উমর (রাধিঃ) বললেন, না, তিনি মৃত্যবরণ করেননি, তবে তার মৃত্য অদূরে। হয়রত উমর ফারুক (রাযিঃ)এর ধারণা মিথ্যা হয়নি। কেননা শীঘ্বই তিনি মহামারিতে আক্রান্ত হলেন। অতঃপর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এল তিনি মুজাহিদ বাহিনীকে অসীয়ত করে বললেন__ “আমি তোমাদের এমন একটি অসীয়ত করব তোমরা যদি তা গ্রহণ কর তবে সর্বদা কল্যাণে থাকবে। তোমরা সালাত কায়েম কর। রমযান মাসে রোযা রাখ। দান-সদকা কর। হজ্জ ও উমরা আদায় কর। একে অপরকে কল্যাণের অসীয়ত কর। তোমাদের শাসকদের কল্যাণ কামনা কর। স্বার্থ অর্জনের জন্য তাদের নিকট যেয়ো না। আর দুনিয়া যেন তোমাদের উদাস করে না ফেলে। কারণ, যদি কোন মানুষকে হাজার বৎসরের আয়ু প্রদান করা হয় তাহলেও তাকে অবশ্যই আমার এই স্থানে পৌছতে হবে যেখানে তোমরা আমাকে দেখছো ।.... আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর মুয়ায ইবনে জাবাল (রাধিঃ)এর দিকে ফিরে তাকালেন।

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।