১১৬ আলোর কাফেলা উপদেশদানকারী আর কল্যাণের ক্ষেত্রে তার জন্য ছিলেন উত্তম সাহায্যকারী। ত£ঃপর হযরত আবু বকর (রাযিঃ) হযরত উমর ফারুক রোধিঃ)কে খেলাফতের দায়িত্ব অর্পণ করলে আবু উবায়দা (রাধিঃ) তাঁর অনুগত হয়ে রইলেন। মাত্র একবার ছাড়া কখনো তার অবাধ্য হননি। তুমি কি জান, কোন্ বিষয়টির ক্ষেত্রে আবু উবায়দা (রাযিঃ) খলীফাতুল মুসলিমীনের নির্দেশের অবাধ্য হয়েছিলেন?! তা তখন ঘটেছিল যখন আবু উবায়দা (রাযিঃ) শামে ছিলেন। এক রণক্ষেত্রে বিজয় লাভ করার পর আরেক রণক্ষেত্র বিজয় করার জন্য মুসলিম বাহিনীকে নিয়ে ছুটে চলছিলেন। ফলে আল্লাহ তা'আলা তার হাতে শামের সবগুলো দেশ বিজয় করলেন। পূর্বে ফুরাত নদী আর উত্তরে এশিয়া মাইনরে পৌছে গেলেন। তখন সহসা শামে এমন মহামারী দেখা দিল যার মত ভয়ংকর মহামারী মানুষ কখনো দেখেনি। ফলে মহামারীতে অগণিত মানুষ মৃত্যুবরণ করতে লাগল। হযরত উমর ইবনে খাত্তাব (রোযিঃ) এ সংবাদ শুনেই পত্রসহ একজন দূত আবু উবায়দা (রাযিঃ)এর নিকট পাঠিয়ে দিলেন। তিনি তাতে লিখলেন__ “তোমার নিকট আমার এমন একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন দেখা দিয়েছে তুমি ছাড়া আর কারো দ্বারা তা পুরণ হবার নয়। যদি আমার পত্র তোমার নিকট রাতে এসে পৌছে, তাহলে আমি তোমাকে কসম দিয়ে বলছি, তুমি আমার নিকট আসার পথে অশ্বারোহণ ছাড়া সকাল করবে না। আর যদি তোমার নিকট তা দিনে পৌছে, তাহলে আমি তোমাকে কসম দিয়ে বলছি, আমার নিকট আসার পথে অশ্বারোহণ ছাড়া সন্ধ্যা করবে না। আবু উবায়দা রোযিঃ) উমর ফারুক (রাযিঃ)এর পত্র নিয়ে বললেন, আমার নিকট আমীরুল মুমিনীনের প্রয়োজনের বিষয়টি বুঝে ফেলেছি। তিনি তাকে বাচিয়ে রাখতে চাচ্ছেন যে বাঁচবে না। তারপর পত্রের উত্তরে লিখে পাঠালেন__
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।