Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১১৫ হয়েছে এবং বর্মের দুটি আংটা তার ললাটে বিদ্ধ হয়েছে। আবু বকর সিদ্দীক (রাযিঃ) তা তার কপাল থেকে তুলে ফেলতে অগ্রসর হলেন। তখন আবু উবায়দা রোযিঃ) তাকে বললেন, আল্লাহর কসম দিয়ে আমি আপনাকে বলছি, অনুগ্রহ করে তা আমার জন্য ছেড়ে দিন। আবু বকর সিদ্দীক (রাধিঃ) তা তার জন্য ছেড়ে দিলেন। আবু উবায়দা (রািঃ) ভেবে দেখলেন, যদি তিনি তা হাত দিয়ে উপড়ে ফেলেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা কষ্ট দিবে। তাই তিনি সামনের দাত দিয়ে একটি আংটা মজবুত করে কামড়ে ধরলেন। তারপর তা তলে ফেললেন আর তার সামনের দীতটি পড়ে গেল। অতঃপর সামনের অপর দীতটি দিয়ে দ্বিতীয় আংটাটি কামড়ে ধরলেন ও তা তুলে ফেললেন। ফলে তার সামনে অপর দীতটি পড়ে গেল। আবু বকর (রাধিঃ) বলতেন, তাই আবু উবায়দা (রাযিঃ) সামনের দীতহীন মানুষদের মাঝে সবচে" সুন্দর মানুষ ছিলেন। সং সস রাসূলের সাহচর্য অবলম্বন করার পর থেকে রাসূলের মৃত্য পর্যস্ত আবু উবায়দা (রোযিঃ) সবগুলো যুদ্ধেই তার সাথে ছিলেন। সাকীফার দিনে হযরত উমর ইবনে খাত্তাব (রাযিঃ) আবু উবায়দা (রাযিঃ)কে বললেন, আপনার হাত প্রসারিত করুন আমি আপনার বাইয়াত গ্রহণ করব। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় প্রত্যেক জাতির এক বিশ্বস্ত লোক থাকে আর তুমি হলে এ জাতির বিশ্বস্ত ব্যক্তি। তখন হযরত আবু উবায়দা (রাযিঃ) বললেন, আমি এমন দুঃসাহসী নই যে, এ ব্যক্তির মৃত্যুর পূর্বে তার সম্মুখে অগ্রসর হব যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে আমাদের ইমাম হতে নির্দেশ দিয়েছেন। অতঃপর তিনি আমাদের ইমাম হয়েছেন। তারপর তিনি আবু বকর (রাধিঃ)এর হাতে বায়আত গ্রহণ করলেন। তাই আবু উবায়দা (রাযিঃ) সত্যের ক্ষেত্রে তার জন্য ছিলেন উত্তম

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।