১১৪ আলোর কাফেলা “তাদের সাথে যাও, তারা যে বিষয়ে মতবিরোধ করছে ন্যায়সঙ্গতভাবে তার ফয়সালা কর।” আমি তখন বললাম, আবু উবায়দা তো সে গুণের অধিকারী হয়ে গেল। সং সস আবু উবায়দা (রাযিঃ) শুধুমাত্র বিশ্বস্তুই ছিলেন না। বিশ্বস্ততার সাথে তিনি শক্তিরও অধিকারী ছিলেন। বেশ কিছু ক্ষেত্রে তার এই শক্তির বিকাশ ঘটেছে। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের একটি কাফেলার মুখোমুখি হওয়ার জন্য একদল সাহাবীকে পাঠালেন এবং আবু উবায়দা রোযিঃ)কে তাদের আমীর নিযুক্ত করলেন আর পাথেয় স্বরূপ তাঁদেরকে এক থলে খেজুর দিলেন। দেয়ার জন্য অন্য কিছু পেলেন না, সেদিন তার শক্তির বিকাশ ঘটেছিল। তখন আবু উবায়দা (রাযিঃ) প্রত্যেক দিন তার সাথীদের একটি করে খেজুর দিতেন। প্রত্যেকে তা শিশু মায়ের দুধ চুষে খাওয়ার ন্যায় চুষে খেত। তারপর পানি পান করত। এটাই রাত পর্যন্ত তাদের জন্য যথেষ্ট হত। সং সস উহুদের দিনে যখন মুসলমানগণ পরাজিত হলেন আর মুশরিকরা চিৎকার করে ডাকতে লাগল, মুহাম্মদ কোথায় আছে দেখিয়ে দাও..... মুহাম্মদ কোথায় আছে দেখিয়ে দাও..... আবু উবায়দা (রোযিঃ) তখন এ দশজনের একজন ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে মুশরিকদের বর্শাগুলো নিজ দেহ পেতে প্রতিহত করছিলেন। যুদ্ধ শেষ হলে দেখা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের চার দীত ভেঙে গেছে। তাঁর ললাট আক্রান্ত
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।