আলোর কাফেলা ১১৩ লিখে দিয়েছেন এবং তাদেরকে তার অদৃশ্য শক্তি দ্বারা শক্তিশালী করেছেন। তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশ দিয়ে নির্বরমালা প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবেন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখ, আল্লাহর দলই সফলকাম হবে। (সূরা মুজাদালা__-২২) ] ০ আবু উবায়দা (রোধিঃ)-এর জন্য এটা কোন বিস্ময়কর ব্যাপার ছিল না। কারণ আল্লাহর উপর তার ঈমান, দ্বীনের জন্য তার কল্যাণকামিতা বিশ্বস্ততা এমন এক পর্যায়ে পৌছে গিয়েছিল যার প্রতি আল্লাহর অনেক প্রিয় বান্দারা হয়েছিল লোভাতৃর। মুহাম্মদ ইবনে জাফর বর্ণনা করেন, খৃষ্টানদের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এল। বলল, হে আবুল কাসেম ! আপনার সাথীদের মধ্য হতে এমন একজনকে আমাদের সাথে পাঠান ধার ব্যাপারে আপনি সন্তুষ্ট হবেন। আমরা কিছু ধনসম্পদ নিয়ে মতবিরোধ করছি সে আমাদের মাঝে তার ফয়সালা করে দিবে। আর আপনারা তো আমাদের নিকট প্রিয়ভাজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বিকালে আমার নিকট আস, আমি তোমাদের সাথে শক্তিশালী বিশ্বস্ত ব্যক্তিকে পাঠাব। হযরত উমর ইবনে খাত্তাব রোযিঃ) বলেন, আমি তাই তাড়াতাড়ি যোহরের নামায পড়তে গেলাম। সেদিনই আমি নেতৃত্বকে ভালবেসেছিলাম। আশা ছিল আমি এ গুণসম্পন্ন ব্যক্তি হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামায পড়ালেন। তারপর ডানে ও বামে তাকাতে লাগলেন। আমি তার দৃষ্টির সামনে দীর্ঘ হতে লাগলাম যেন তিনি আমাকে দেখেন আর তিনি আমাদের মাঝে তার দৃষ্টি ফিরাতে লাগলেন। অবশেষে আবু উবায়দা ইবনে জাররাহ (রাধিঃ)কে দেখলেন। তিনি তাকে ডেকে বললেন-_ ঢ
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।