Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১১০ আলোর কাফেলা হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রোযিঃ) তিনি ছিলেন উজ্জ্বল চেহারা, জ্যোতির্ময় ললাট, শীর্ণ দেহ, দীর্ঘকায় ও কোমল কপোলের অধিকারী। তীকে দেখে চোখ শান্ত হত। তাঁর সাক্ষাতে হৃদয় সান্ত্বনা পেত। তার সংস্পর্শে অন্তর প্রশান্ত হত। তাছাড়া তিনি ছিলেন অমায়িক, অত্যন্ত বিনয়ী, দারুণ লজ্জাশীল। কিন্ত কোন বিষয় প্রকট আকার ধারণ করলে এবং ভয়ংকর রূপ নিলে তিনি সৌন্দর্যে ও উজ্জ্বল্যে তরবারীর ফলার ন্যায় ছিলেন। তীন্ধতা ও প্রখরতার ক্ষেত্রে তিনি তরবারীরই উপমা ধারণ করতেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের (রাযিঃ)। যাঁর উপনাম আবু উবায়দা। আবদুল্লাহ ইবনে উমর (রাযিঃ) তার প্রশংসা করে বলেন, কুরাইশের লজ্জায় ছিলেন দৃঢতর। যদি তীরা তোমার সাথে কথা বলেন, তাহলে মিথ্যা বলবেন না। আর যদি তুমি তাদের সাথে কথা বল, তাহলে তোমাকে মিথ্যঘাদী বলবে না। তারা হলেন আবু বকর সিদ্দীক রোযিঃ), উসমান ইবনে আফফান রোযিঃ) ও আবু উবায়দা ইবনে জাররাহ (রাযিঃ)। সং সং আবু উবায়দা রোযিঃ) ইসলাম গ্রহণে অগ্রগামী ব্যক্তিদের মাঝে ছিলেন। হযরত আবু বকর রোযিঃ) ইসলাম গ্রহণের পরদিনই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আবু বকর সিদ্দীক (োযিঃ)এর হাতেই ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর (রাযিঃ) তাঁকে, আবদুর রহমান ইবনে আউফকে, উসমান ইবনে মাযউনকে এবং আরকাম ইবনে

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।