Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১০৭ ছিল। কারণ এ যুদ্ধলব্ব সম্পদ ইসলামী ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধলবু, সম্পদ। তার নিহত ব্যক্তিটি প্রথম মুশরিক যার রক্ত মুসলমানগণ ঝরিয়েছেন। বন্দী দু'জন প্রথম বন্দী যাদেরকে মুসলমানগণ বন্দী করেছে। তার পতাকা প্রথম পতাকা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেধে দিয়েছেন আর তার আমীর সর্বপ্রথম ব্যক্তি যীকে সর্বপ্রথম আমীরুল মুমিনীন নামে অভিহিত করা হয়েছে। তারপর বদরের যুদ্ধ সংঘটিত হল। এ যুদ্ধেও আবদুল্লাহ ইবনে জাহাস রোধিঃ) তার ঈমান ও বিশ্বাস মোতাবেক প্রাণপণে যুদ্ধ করেন। এরপর উহুদের যুদ্ধ এল। এ যুদ্ধে আবদুল্লাহ ইবনে জাহাস ও তার সঙ্গী সাদ ইবনে আবী ওয়াকাসকে নিয়ে এমন এক ঘটনা ঘটে যা ভুলার নয়। তাহলে এবার আমরা সাদ (রাযিঃ)কেই কথা বলার অবকাশ দেই। তিনি আমাদের নিকট তার ও তার সঙ্গীর কাহিনীটি বর্ণনা করুন। সা'দ ইবনে আবী ওয়াক্কাস রোিঃ) বলেন, উহুদের যুদ্ধে আবদুল্লাহ ইবনে জাহাস আমার সাথে সাক্ষাৎ করে বলল, তুমি কি আল্লাহর নিকট দু'আ করবে না? আমি বললাম, হী। তখন আমরা একটি নির্জন স্থানে গেলাম। আমি দু'আ করে বললাম-__ “হে আমার রব! আমি যখন শত্রুর মুখোমুখি হই, তখন আমি যেন প্রচণ্ড শক্তিশালী, অত্যন্ত ক্ষিপ্ত এক যোদ্ধার মুখোমুখি হই। আমি তার সাথে যুদ্ধ করব। সে আমার সাথে যুদ্ধ করবে। তারপর আপনি আমাকে তার বিরুদ্ধে বিজয় দান করুন। যেন আমি তাকে হত্যা করি এবং তার যুদ্ধাস্ত্র ছিনিয়ে নেই। তখন আবদুল্লাহ ইবনে জাহাস আমার দু'আর পর “আমীন, আমীন” বললেন। অতঃপর আবদুল্লাহ ইবনে জাহাস রোধিঃ) দু'আ করলেন-__ “হে আল্লাহ! আপনি আমাকে তাওফীক দিন, আমি যেন প্রচণ্ড শক্তিশালী দারুণ ক্ষিপ্ত যোদ্ধার বিরুদ্ধে মুকাবিলা করি। আপনার সস্তাষ্টির আশায় আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। সে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে। সে আমাকে ধরে ফেলবে । আমার নাক কান কেটে ফেলবে । তারপর যখন আগামীকাল আপনার সাথে সাক্ষাৎ করব তখন আপনি আমাকে জিজ্ঞেস

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।