১০৪ আলোর কাফেলা করতে ও তাদের পর্যবেক্ষণ করতে লাগলেন। ইতিমধ্যে তারা কুরাইশের একটি কাফেলা দেখতে পেল। তাতে কাইসান্ব, উসমান ইবনে আবদুল্লাহ আর তার ভাই মুগীরা। তাদের সাথে রয়েছে কুরাইশের ব্যবসার চামড়া, কিসমিস ইত্যাদি পণ্যসামস্্রী। তখন সাহাবীগণ পরস্পর পরামর্শ করলেন। সে দিনটি ছিল পবিত্র মাসসমূহের * শেষ দিন। তাই তারা বললেন__ “দি এখন আমরা তাদের হত্যা করি তাহলে আমরা তাদের পবিত্র মাসে হত্যা করলাম। এতে পবিত্র মাসের পবিত্রতা নষ্ট হবে আর গোটা আরবের ক্রোধের মুখোমুখী হতে হবে। আর যদি তাদের আজকের দিন বিগত হওয়া পর্যন্ত অবকাশ দেই তাহলে তারা হারামের ভূমিতে ২ পৌছে যাবে। তারা নিরাপদ হয়ে যাবে। দীর্ঘ পরামর্শের পর সিদ্ধান্ত হল, তারা তাদের উপর ঝাপিয়ে পড়বে। তাদের হত্যা করবে এবং গনীমতের মাল হিসাবে তাদের সম্পদ ছিনিয়ে নিবে। কয়েক মুহূর্তে তারা তাদের একজনকে হত্যা করল। দুইজনকে বন্দী করল আর চতুর্থজন তাদের থেকে পালিয়ে গেল। সং সস আবদুল্লাহ ইবনে জাহাস (োযিঃ) ও তীর সঙ্গী-সাথীরা দুই বন্দী ও. কাফেলাকে টেনে নিয়ে মদীনার পথে রওনা হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে রাসূল তাদের কৃতকর্মের কথা জানলেন ও অত্যন্ত অপছন্দ করলেন। তাদের বললেন__ “আল্লাহর কসম! আমি তো তোমাদের যুদ্ধের নির্দেশ দেইনি। আমি তো শুধু তোমাদেরকে এ নির্দেশ দিয়েছি যে, তোমরা কুরাইশের খবরাখবর সংগ্রহ করবে এবং তাদের চলাফেরা ও গতি-প্রকৃতির দিকে ১. পবিত্র মাসসমূহকে আরবী ভাষায় আশহুরে হুরুম বলা হয়। জিলকাদ, জিলহাজ, মুহাররম ও রজব এই চার মাসকে আশহুরে হুরুম বলা হয়, এ মাসগুলোতে যুদ্ধ করা নিষেধ। ২. পবিত্র মকা নগরীর নির্ধারিত ভূখণ্ড যেখানে যুদ্ধ করা নিষেধ।
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।