Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১০৩ সর্বপ্রথম আমীর যাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুসলমানদের উপর নেতৃত্ব দেয়ার জন্য নিয়োগ করেছিলেন। সস সং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জাহাস (রাযিঃ)কে গমনপথের দিক নির্ধারণ করে দিলেন এবং তাকে একটি পত্র দিয়ে নির্দেশ দিলেন, যেন দুর্পদনের পথ অতিক্রম করার পূর্বে তা খুলে দেখা না হয়। দু' দিনের পথ অতিক্রম করার পর আবদুল্লাহ ইবনে জাহাস (রাযিঃ) পত্রটি দেখলেন। তাতে লেখা রয়েছে “আমার এই পত্রটি পাঠ করার পর তুমি মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে গিয়ে অবস্থান করবে। সেখানে থেকে কুরাইশদের পর্যবেক্ষণ করবে এবং আমার নিকট তাদের সংবাদ বয়ে আনবে । আবদুল্লাহ ইবনে জাহাস রোযিঃ) পত্রটি পাঠ করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শিরধার্য। তারপর তিনি তাঁর সঙ্গীদের বললেন__ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, যেন আমি নাখলা নামক স্থানে গিয়ে কুরাইশদের পর্যবেক্ষণ করি। তারপর তাদের সংবাদ নিয়ে তাঁর নিকট ফিরে যাই। আর তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তোমাদের কাউকে আমার সাথে যেতে বাধ্য না করি। সুতরাং তোমাদের যে শাহাদাতের তামান্না করে সে যেন আমার সাথী হয়। আর কেউ তা অপছন্দ করলে অনিন্দ্য অবস্থায় ফিরে যেতে পারবে। সঙ্গী সাহাবীরা বললেন, আল্লাহর রাসূলের নির্দেশ শিরধার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেখানে যেতে নির্দেশ দিয়েছেন আমরা আপনার সাথে সেখানে যাব। তারপর সবাই অগ্রসর হতে লাগলেন। অবশেষে তারা নাখলা নামক স্থানে পৌছলেন। এবং পথে প্রান্তরে ঘুরে ঘুরে কুরাইশদের খবর সংগ্রহ

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।