আলোর কাফেলা ১০১ কেননা তিনি ও তার পরিবারের কতিপয় লোক ইতিপূর্বে হাবশায় হিজরত করেছিলেন। কিন্তু এবারের হিজরত ছিল ব্যাপক ও সামণ্রীক। এবার হিজরত বৃদ্বযুবক, ছেলে-মেয়ে সবাই। কারণ, তার পরিবার ছিল ইসলামের পরিবার আর তার গোত্র ছিল ঈমান ও বিশ্বাসের গোত্র। মকা ত্যাগ করে যাওয়ার পরপরই তাদের ঘরবাড়ী ও আবাসভূমি বিমর্ষ ও বিষন্ন দেখা যেতে লাগল। বিরান ও জনশৃন্য হয়ে গেল। যেন ইতিপূর্বে তাতে কোন বসবাসকারী ছিল না। কোন গল্পকার তার চত্বরে রাত জেগে গল্প করেনি। আবদুল্লাহ ও তার সঙ্গীদের হিজরত করে চলে যাওয়ার পর বেশী সময় যায়নি। ইতিমধ্যে কুরাইশ সর্দাররা মককার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতে লাগল, মুসলমানদের কারা হিজরত করে চলে গেছে আর কারা এখনো মক্কায় রয়েছে। তাদের মাঝে ছিল আবু জাহেল ও উৎবা ইবনে রবীয়া। বনু জাহাসের ঘরবাড়ীগুলোর দিকে উৎবার দৃষ্টি পড়ল। দেখল, দমকা বাযু তাতে ছুটাছুটি করছে আর তার দরজাগুলো তির তির করে কীপছে। সে বলল-_ বনু জাহাসের ঘরবাড়ীগুলো জনশূন্য হয়ে গেছে যেন পরিজনের বিচ্ছেদে কীদছে। আবু জাহেল বলল, এরা আবার এমন কে? যে তাদের বিচ্ছেদে ঘরবাড়ী কীদবে !! তারপর আবু জাহেল আবদুল্লাহ ইবনে জাহাসের বাড়ী দখল করে নিল। এই বাড়ীটি সবগুলো বাড়ীর মাঝে সবচেয়ে চমৎকার ও প্রাচুর্যময় ছিল। তারপর সে সেই বাড়ী ও তার আসবাব সামগ্রী যথেচ্ছা ব্যবহার করতে লাগল যেমন মালিক তার সম্পদকে ব্যবহার করে। তাঁর বাড়ী নিয়ে আবু জাহেল যা করেছে তা আবদুল্লাহ ইবনে জাহাস শুনল এবং তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।