১০০ আলোর কাফেলা হযরত আবদুল্লাহ ইবনে জাহাস রোযিঃ) এখন আমরা যে সাহাবী সম্পর্কে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি ছিলেন ইসলামে অগ্রগামী সাহাবীদের অন্যতম। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাত ভাই। কারণ তার মাতা উমাইসা বিনতে আবদুল মুত্তালিব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক। কারণ তার বোন যয়নৰ বিনতে জাহাস ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উম্মাহাতৃল মুমিনীনদের অন্যতম। তিনি তাদের সর্বপ্রথম ব্যক্তিত্ব, যাদের ইসলামে সেনাপ্রধান বানানো হয়েছিল। তদুপরি তিনি তাঁদের সর্বপ্রথম ব্যক্তিত্ব যাদের আমীরুল মুমিনীন নামে অভিহিত করা হয়েছিল। তিনি হলেন আবদুল্লাহ ইবনে জাহাস আল আসাদী (রাযিঃ)। সং সস পূর্বেই আবদুল্লাহ ইবনে জাহাস (রাধিঃ) ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ছিলেন ইসলামের অগ্রগামীদের অন্যতম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে মদীনায় হিজরতের অনুমতি প্রদান করলেন, কুরাইশের নিপীড়ন থেকে দ্বীন নিয়ে পালিয়ে যেতে হুকুম দিলেন, তখন আবদুল্লাহ ইবনে জাহাস (রাযিঃ) ছিলেন দ্বিতীয় মুহাজির। কারণ, আবু সালামা (রাযিঃ) ছাড়া আর কেউ তার পূর্বে হিজরত করেননি। তবে আল্লাহর পথে হিজরত করা ও দ্বীনের জন্য পরিবার পরিজন ও স্বদেশ ত্যাগ করা আবদুল্লাহ ইবনে জাহাসের জন্য নতুন কিছু ছিল না।
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।