Tahabi Shareef (Bangla) — tahabi 3
/ ٦٤٤
📝 نص 📖 PDF

51097. প্রকাশকের কথা ইমাম আবূ জাফর তাহাবী (র)-ছিলেন: একজন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উঁচুমানের ফকীহ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহ্গণ মুজতাহিদ আলিম হিসেবে আখ্যায়িত করেছেন। মিসরের “তাহা” ন নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাকে “তাহাবী' বলা হয়। তাফসীর, হাদীস, ফিকহ, আকাইদ, ইতিহাস ও জীবন চরিত ইত্যাদি বিষয়ে প্রায় ৩০টি গ্রন্থ তিনি রচনা করেছেন। "শারহু মা'আনিল আসার", “'আহকামুল কুরআন+, "মুশকিলুল আসার', 'কিতাবুস শুরুত" ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ । | বিখ্যাত হাদীস গ্রন্থ “তাহাবী শরীফ" প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্‌ তা'আলার শুকরিয়। আদায় করছি। ইতিমধ্যে অনুবাদ ও সংকলন বিভাগ থেকে সিহাহ্‌ সিত্তাহ্‌ হাদীস গ্রন্থ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ্‌সহ.ুয়াত্তা ইমাম মুহাম্মদ প্রকাশিত হয়েছে। মুসনাদে আহমদ-এর মত বিশাল হাদীস গ্রন্থের অনুবাদও প্রকাশের পথে রয়েছে। | অন্যান্য হাদীস এছের ন্যায় তাহহী শরীফও পাঠকদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। বইটি অনুবাদ করেছেন $ মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মদ জাকির হুসাইন ও মাওলানা আবু তাহের; সম্পাদনা করেছেন মাওলানা আবু তাহের মেসবাহ এবং প্রুফ সংশোধন করেছেন মাওলানা গোলাম সোবহান সিদ্দিকী । . আমরা অনুবাদক, ৫ 4 সহায়ক ভূমিকা রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। : আমরা সুন্দর ও নির্ভুলভাবে হাদীস গ্রন্থটি প্রকাশের চেষ্টা করেছি। এরপরও কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে সহদয় পাঠকগণ আমাদেরকে তা অবহিত করলে পরবর্তী সংস্করণে ভুল-ক্রটিগুলো সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ্‌! আল্লাহ্‌ তা'আলা বাংলা ভাষায় হাদীস চর্চায় আমাদের প্রকাশনাকে কবুল করুন৷ আমীন! ড/৬/ড/.2117001119..001)

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.