8:55 0017191715 . ৃ অধ্যায় ঃ জানাযা ৩১৩ ৪০০০ নে পাতা রগ ক 1০৯ এ ৮ «2 ও 95511 ০ 1577 রি 21 পপ ও | তি বির ২৬৬৬. ইকৃন আবী দাউদ (র) ..... শাদ্দাদ ইব্নুল হা'দ রো) থেকে বর্ণনা করেন যে, জনৈক বেদুঈন নবী করীম ব্রএ্২-এর দরবারে এসে ঈমান গ্রহণ করে তার অনুসরণ শুরু) করলেন। তিনি বললেন, আমি আপনার সাথে হিজরত করে মুহাজির হিসাবে জীবন অতিবাহিত করব। নবী করীম প্র (তার আবেদন গ্রহণ করে) তার কোন এক সাহাবীর সাথে তাকে ভ্রাতৃত্-বন্ধনে আবদ্ধ করে দিলেন. তারপর কোন এক জিহাদে রাসূলুল্লাহ পশহঃ অনেক গনীমতের সম্পদ লাভ করলেন। তিনি তা বন্টন করলেন এবং তীর জন্যও বন্টন করলেন। তার জন্য বন্টনকৃত সম্পদ তার সাথীদের কাছে দিয়ে দিলেন। সেই (বেদুঈন) তাদের উট চরাতে গিয়েছিলেন। যখন আসল তখন তারা তাকে তা দিয়ে দিলেন। তিনি বললেন, এগুলো কি ? তারা বললেন, (গনীমাতের মাল) বন্টন করা হয়েছে, রাসূলুল্লাহ গলুহ্ই তা তোমার জন্য বন্টন করেছেন। তিনি তা গ্রহণ . করলেন এবং তা নবী করীমগ্রগ্ঃ -এর নিকট নিয়ে এসে বললেন, হে মুহাম্মদ প্রঃ এগুলো কি? তিনি বললেন, আমি তোমার জন্য তা বন্টন করে দিয়েছে । তিনি বললেন, এর জন্য তো আমি আপনার অনুসরণ করিনি । বরং নিজ কণ্ঠনালীর দিকে ইশারা করে বললেন, এই স্থানে তীরের আঘাতে শহীদ হয়ে জান্নাতে প্রবেশ করার জন্য আপনার অনুসরণ করেছি। তিনি বললেন, তুমি যদি আল্লাহকে সত্য করে দেখাও তাহলে তিনিও ' তোমাকে সত্য করে দেখাবেন। তারপর তাঁরা অল্প সময় অবস্থান করে শক্রর মোকাবেলায় অবতীর্ণ হলেন, এরপর তীকে নবী করীম এই. এর নিকট এ অবস্থায় বহন করে নিয়ে আসা হল যে যেখানে তিনি ইশারা করেছিলেন সেখানে তাকে তীর আঘাত হেনেছিল। নবী করীম প্রঃ বললেন, এ কি সেই ব্যক্তি ? তীরা বললেন, জী হা! তিনি বললেন, সে আল্লাহকে সত্য করে দেখিয়েছে, তাই আল্লাহও তাকে সত্য করে দেখিয়েছেন। এরপর নবী করীম ৪ তাকে নিজের জুববায় কাফন পরালেন, তারপর সম্মুখে রেখে তার সালাতুল জানাযা আদায় করলেন। তার জন্য তিনি যে দু'আ করেন তা ছিল এরূপঃ “হে আল্লাহ! নিশ্চয় এ হচ্ছে তোমার বান্দা, রিনার তির রিভার মারের সম তার সাক্ষ্যদাতা” । বস্তুত এই হাদীসে শহীদদের উপরে সালাতুল জানাযার প্রমাণ বিদ্যমান রয়েছে, যাদেরকে গোসল দেয়া হয় না। যেহেতু এই হাদীসে নবী করীম এই উক্ত বেদুঈন ব্যক্তিকে গোসল না দিয়ে সালাতুল জানাযা আদায় করেছেন। অতএব এই হাদীস ছারা প্রমাণিত হল যে, আল্লাহ্র রাস্তায় যুদ্ধের ময়দানে নিভৃত শহীদের বিধান অনুরূপ যে, তার সালাতুল জানাযা আদায় করা হবে এবং গোসল দেয়া হবে না। এটিই হচ্ছে রিওয়ায়াতের দিক থেকে এই অনুচ্ছেদের হাদীসসমূহের অর্থাবলীর সঠিক মর্ম নিূপণের যথার্থ পন্থা । তাহাবী রে)-এর যুক্তিভিত্তিক দলীল . এ বিষয়ে যুক্তিভিত্তিক বিশ্লেষণ হচ্ছে 'এই, আমরা লক্ষ্য করছি যে, স্বাভাবিক মৃত্যুবর্ণকারী ব্যক্তির গোসল দেয়া হয় এবং তার উপরে সালাতুল জানাযাও পড়া হয়। আর তার ব্যাপারে এটিও লক্ষ্য করেছি যে, যদি কর্মী ৪০ | ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।