0০017161715 ১৪৮ | | _.. তাহাবী শরীফ এরূপ যাতে কিরা'আত সশব্দে পড়া হয় । আর যদি এরূপ সালাত না হতো, তাহলে রাসূলুল্লাহ্ পরই সে স্থান সম্পর্কে জানতেন না, যেখানে আবু বকর রো) কিরা'আত বন্ধ করেছেন এবং আবু বকর (রা)-এর পিছনের ব্যক্তিরাও তা জানতেন না। অতএব আমাদের উল্লিখিত বর্ণনার দ্বারা যখন প্রমাণিত হলো যে, উক্ত সালাত বর্ণনার দ্বারা খন প্রমাণিত হলো যে, উক্ত সালাত এরূপ ছিলো যাতে কিরা'আত সশব্দে পড়া হয় এবং রাসূলুল্লাহ্ এতে কিরা'আত করেছেন। আর সমস্ত লোকদের (ইমামদের) একমত্য রয়েছে যে মুকতাদী ইমামের পিছনে (সূরা মিলানোর) কিরা'আত পড়ে না যা ইমাম পড়েন। এতে সাব্যস্ত হলো ঃ রাসূলুল্লাহ্ উক্ত সালাতে-ইমাম ছিলেন। এটিই হচ্ছে হাদীসের আলোকে এ অনুচ্ছেদের যুক্তিভত্তিক বিশ্লেষণ । এ বিষয়ে তাহাবী' ররে)-এর যুক্তিভিত্তিক দলীল সর্বজন স্বীকৃত এক সাধারণ নিয়মের প্রতি আমরা লক্ষ্য করেছি যে, মুকতাদী ইমামের সালাতে শরীক হলে কখনো মুকতাদীর উপর এরূপ ফরয অপরিহার্য হয়ে যায় যা শরীক হওয়ার পূর্বে অপরিহার্য ছিলো না এবং তার থেকে ফরয রহিত হতেও দেখি না যা তার উপর তাতে শরীক হওয়ার পূর্বে ছিলো । সংশ্লিষ্ট ব্যাপারে আমরা মুসাফিরের সালাত দেখেছি £ মুসাফির যখন মুকীমেব্র সালাতে শরীক হয় তখন তার. উপর মুকীমের সালাতের অনুরূপ চার রাক'আত আদায় করা ফরয । অথচ এটি তার উপর মুকীম ইমামের সাথে শরীক হওয়ার পূর্বে ফরয ছিলো না। তার উপর এটি ফরয হয়েছে ইমামের সাথে শরীক হওয়ার কারণে । আর আমরা মুকীমের সালাতে শরীক হই তাহলে তাকে নিজের সালাত পূর্ণ আদায় করতে হয়। ইমাম সালাত শেষ করার পর তার জন্য মুকীমের পূর্ণ সালাত আদায় করা অপরিহার্য । মুকীম (সুকতাদী) মুসাফির হেমামের) সাথে শরীক হওয়ার কারণে তার থেকে কোন ফরয রহিত হবে না। তার ফরয তার উপর বহাল থাকবে । অতএব এই যুক্তির ভিত্তিতে বলা যায়ি সুস্থ ব্যক্তির সালাতও অনুরূপ হবে, ষার উপর দীড়ানোর ফরয বহাল রয়েছে । যদি সে অসুস্থ ব্যক্তির সাথে সালাতে শরীক হয় যার উপর থেকে দীড়ানোর ফরয রহিত হয়ে গিয়েছে । তার এ শরীক হওয়া তার উপর থেকে (দৌড়ানোর) ফরযকে রহিত করবে না যা সালাতে শরীক হওয়ার পূর্বে ফরয ছিলো । কোন প্রশ্নকারী যদি প্রশ্ন উত্থাপন করে বলে যে, আমরা গোলামকে লক্ষ্য করেছি, যার উপর জুমু'আ ফরয . নয়, ষদি সে ইমামের সাথে জুমু'আতে শরীক হয় তাহলে যুহরের পরিবর্তে জুমু'আ তার জন্য ফরয হয়ে যায় এবং তার থেকে যুহ্রের) ফরয রহিত হয়ে যায়, যা জুমু'আতে ইমামের সাথে শরীক হওয়ার পূর্বে তার উপর ফরয ছিলো। ৰ ৃ উত্তরে তাকে বলা হবে যে, আমাদের বক্তব্যকেই আগে শক্তিশালী করে । আর তা এভাবে £ গোলাম জুমু'আতে শরীক হওয়ার পূর্বে জুমু'আর সালাত তার উপর ফরয ছিলো না? যখন সে এরপ ব্যক্তির সাথে তাতে শরীক হয়েছে যা তার উপর ফরয তাহলে তাতে তার শরীক হওয়াটা তার উপর ফরয করবে যা তার ইমামের উপর ফরয । অতএব যখন তার উপর সেই বস্তু ফরয রূপে বিবেচিত হয়, যা তার ইমামের উপর ফরয হিসাবে বিবেচিত। এটি মুসাফিরের বিধানের ন্যায় হয়ে গেল যার উপর জুমু'আ ফরয নয়। যদি সে জুমু'আতে শরীক হয় তাহলে তা তার উপর ফরয হয়ে যায়, তা তার ইমামের উপর ফরয হওয়ার কারণে এবং তা যুহর্রের পরিবর্তে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেহেতু জুমুআর সালাত যুহ্রের সালাতের বিকল্প হিসাবে গণ্য হবে । অনুরূপভাবে গোলাম, যখন জুমু"আতে শরীক হওয়ার কারণে তার উপর জুমু'আ : 'ফরয হয়ে গেল তাহলে. তা যুহরের পরিবর্তে তারপক্ষ ০9555 বিকল্প হিসাবে গণ্য হয়। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।