Tahabi Shareef (Bangla) — tahabi 2
/ ৭৫২
📝 লেখা 📖 পিডিএফ

.001715115 ৃ অধ্যায় £ সালাত ১২৭ পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করে বলেছেন ঃ কেউ যদি এমনটি করে তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, তবে তার সালাত জায়িয হয়ে যাবে। তারা বলেছেন ঃ বস্তৃত এ-সমস্ত হাদীস আমাদের রক্তব্যের বিরুদ্ধে প্রম্নাণ বহন করে না। কারণ তোমরা বর্ণনা করেছ যে, রাসূলুন্রাহ্‌ হু সেই ব্যক্তিকে সালাত পুনরায় আদায় করার নির্দেশ দিয়েছেন, যে কাতারের পিছনে একা দীড়িয়ে সালাত পড়ছিল। হতে পারে তিনি তাকে এ কারণেই নির্দেশ দিয়েছেন যে, সে কাতারের পিছনে একা দীড়িয়ে সালাত পড়েছে। আবার এমনও হতে পারে যে, তিনি তাকে অন্য কারণে পুনঃ সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন । যেমনিভাবে . রিফাআ (রা) এবং আবু হুরায়রা (রা) এর হাদীসে তিনি সেই ব্যক্তিকে পুনঃ সালাত আদায় করার নির্দেশ দিয়েছিলেন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত পড়েছিল; তারপর তিনি তাকে সালাত পুনঃ পড়ার নির্দেশ দিয়েছেন । এরূপভাবে কয়েক বার করেছিলেন । পুনঃ সালাত পড়ার কথা এজন্য বলেননি যে, সে মসজিদে প্রবেশ করেছে এবং সালাত পড়েছে। বরং অন্য কারণে বলেছেন, আর তা হচ্ছে সালাতের ফরয '(য়াজিব্) পরি পরিত্যাগ করার কারণে । অনুরূপভাবে তোমরা যা রিওয়ায়াত করেছ এতেও সম্ভাবনা রয়েছে, রাসূলুল্লাহ্‌ যে কাতারের পিছনে একা সালাত আদায়কারী ব্যক্তিকে পুনঃ সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, তা কাতারের পিছনে একা দাড়িয়ে সালাত পড়ছে বলে নয়; বরং অন্য কারণে যা তার পক্ষ থেকে সালাতে ঘটেছে। আর ওয়াবিসা রো)-এর হাদীসের অর্থ অপেক্ষা আলী ইব্‌ন শায়বান (রা)-এর হাদীসে অতিরিক্ত বক্তব্য . রয়েছে। তা হচ্ছে, তিনি বলেছেন 8 আমরা রাসূলুল্লাহ্‌ ুশ্রঃ-এর পিছনে সালাত আদায় করেছি, 'তিনি সালাত শেষ করেন; এদিকে জনৈক ব্যক্তি কাতারের পিছনে একা দীড়িয়ে সালাত পড়ছিল। রাসূলুল্নাহ্‌ প্র তার নিকট গিয়ে দীড়ালেন। সে সালাত শেষ করলে তিনি তাকে লক্ষ্য করে বললেন ঃ তুমি সালাত পুনঃ শুরু . থেকে আদায় কর যেহেতু কাতারের পিছনে একা দীড়িয়ে সালাত পড়লে সালাত হয় না। আবু জা*ফর তাহাবী (র) বলেন এ হাদীসে যে তিনি তাকে পুনঃ সালাত আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন এবং বলেছেন ঃ কাতারের পিছনে একা দীড়িয়ে সালাত পড়লে সালাত হয় না। এতে সন্তাবনা রয়েছে, তিনি তাকে সেই অর্থে পুনঃ সালাত আদায়ের জন্য নিদের্শ দিয়েছেন, যা আমরা ওয়াবিসা (রা)-এর হাদীসের ব্যাখ্যায় বর্ণনা করেছি। আর তীর উক্ত “কাতারের পিছনে একা দীড়িয়ে সালাত পড়লে সালাত হয় না” সম্ভবত এটি তার সেই উক্তির ন্যায়, যেখানে বলা হয়েছে £ যে ব্যক্তি বিসমিল্লাহ পড়েনি তার উু হয়নি। অনুরূপ অন্য একটি হাদীসের ন্যায়, যেখানে বলা হয়েছে ঃ মসজিদের প্রতিবেশীর সালাত মসজিদে ব্যতীত হবে না। কেউ যখন এরূপ সালাত আদায় করে তখন তাকে সালাত আদায় করেনি বলা যাবে না। কেননা সে এরূপ সালাত আদায় করেছে যা জায়িয হিসাবে বিবেচিত হবে । তবে তা ফরয এবং সুন্নাতের দিক দিয়ে পরিপূর্ণ সালাত রূপে বিবেচিত হবে না। কারণ ইমামের সাথে সালাত আদায়ের সুন্নাত হচ্ছে ফাঁকা জায়গা বন্ধ করে কাতারকে মিলিত করা । অনুরূপভাবে ইমামের পিছনে সালাত আদায়কারীর জন্য উক্তরূপ করা বিধেয়। যদি এতে ক্রটি করে তাহলে সে ভুল করল, তবে তার সালাত জায়িয হয়ে যাবে । যদিও ফরয এবং সুন্নাতের দিক দিয়ে পরিপূর্ণ সালাত হয়নি। এজন্য বলা হয়েছে 8 “তার সালাত হয়নি” অর্থাৎ তার পরিপূর্ণ সালাত হয়নি। যেমনিভাবে রাসূলুল্লাহ্‌ 3৫83 বলেছেন ৪ যাকে তুমি একটি ও দু'টি খেজুর দিবে সে প্রকৃত _ মিসকীন নয়; বরং প্রকৃত মিসকীন হচ্ছে এ ব্যক্তি, যে অপরিচিত, ফলে লোকেরা তাকে সাদাকা খয়রাত করে না এবং সে লোকদের কাছে সওয়ালও করে না। অতএব তার উক্তি “প্রকৃত মিসকীন সে নয় যাকে তুমি একটি এবং দু”টি খেজুর দান কর”-এর অর্থ হচ্ছে, দীনতার ব্যাপারে সে পূর্ণ মিসকীন নয়। যেহেতু সে . দাজঞ/.2110001109.001)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।