Tahabi Shareef (Bangla) — tahabi 1
/ ৬৩২
📝 লেখা 📖 পিডিএফ

0017161715 প্রকাশকের কথা ইমাম আবু জাফর তাহাবী (র) ছিলেন একজন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উচুমানের ফকীহ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহ্গণ মুজতাহিদ আলিম হিসেবে আখ্যায়িত করেছেন । মিসরের “তাহা” নামক স্থানে জনুগ্রহণ করেছেন বিধায় তাকে “তাহাবী” বলা হয়। তাফসীর, হাদীস, ফিকহ, আকাইদ, ইতিহাস ও জীবন চরিত ইত্যাদি বিষয়ে প্রায় ৩০টি গ্রন্থ তিনি রচনা করেছেন। 'শারহু মা'আনিল আসার", “আহকামুল কুরআন”, 'মুশকিলুল আসার”, 'কিতাবুস শুরুত' ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রস্থ। বিখ্যাত হাদীস গ্রন্থ “তাহাবী শরীফ" প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্‌ তাআলার শুকরিয়া আদায় করছি। ইতিমধ্যে অনুবাদ ও সংকলন বিভাগ থেকে সিহাহ্‌ সিত্তাহ্‌ হাদীস গ্রন্থ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ্সহ মুয়াত্তা ইমাম মুহাম্মদ প্রকাশিত হয়েছে। মুসনাদে আহমদ-এর মত বিশাল হাদীস গ্রন্থের অনুবাদও প্রকাশের পথে রয়েছে। অন্যান্য হাদীস গন্থের ন্যায় তাহাবী শরীফও পাঠকদের চাহিদা পূরণে গুরুত্পূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। বইটি অনুবাদ করেছেন ঃ মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মদ জাকির হুসাইন ও মাওলানা আবু তাহের; সম্পাদনা করেছেন মাওলানা আৰু তাহের মেসবাহ এবং প্রুফ সংশোধন করেছেন মাওলানা গোলাম সোবহান সিদ্দিকী ৷ আমরা অনুবাদক, সম্পাদক ও প্রফ রিডারসহ যারা এই বইটিকে পাঠকের সামনে উপস্থাপনে _ সহায়ক ভূমিকা রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ৃ আমরা সুন্দর ও নির্ভুলভাবে হাদীস গ্রন্থটি প্রকাশের চেষ্টা করেছি। এরপরও কোন ভুল-ক্রুটি পরিলক্ষিত হলে সহৃদয় পাঠকগণ আমাদেরকে তা অবহিত করলে পরবর্তী সংস্করণে ভুল-ক্রটিগুলো সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ্‌। আল্লাহ্‌ তাআলা বাংলা ভাবায় হাদীস চর্চায় আমাদের প্রকাশনাকে কবুল করুন । আমীন! ভ৮/%%.2110901179.0010

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।