00171617715 মহাপরিচালকের কথা ইমাম আবু জাফর আহমদ ইবন মুহাম্মদ তাহাবী রে) (জন্ম ২৩৮ হিজরী, মৃত্যু ৩৩১ হিজরী) ইসলামের ইতিহাসের প্রাথমিক যুগের একজন হাদীস বিশারদ, ফকীহ, আইন বিশেষজ্ঞ ও পগ্তিত। মিসরের “তাহা” নামক জনপদের অধিবাসী হিসেবে তিনি “তাহাবী” নামে পরিচিত । তার সংকলিত হাদীস এবং হাদীসের বিধানাবলী ও হাদীস বিজ্ঞান বিষয়ক গ্রন্থ “শারহু মা“আনিল আসার" তাহাবী শরীফ নামে পরিচিত ও প্রসিদ্ধ । হিজরী দ্বিতীয় শতাব্দীতে ইসলামী সাম্রাজ্য যখন পৃথিবীতে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন পণ্তিতগণ রাজ্য বিস্তারের অভিযান অপেক্ষা বিভিন্ন জ্ঞানের সাধনাকেই অগ্রাধিকার দিয়েছেন । , জ্ঞানের সাধনা ও চর্চায় সে যুগে আলিম পগ্ডিতদের মধ্যে যে প্রতিযোগিতা চলছিল তার প্রভাবে নতুন নতুন বিষয়বস্তু উদ্ভাবিত হতে থাকে, তেমনিভাবে প্রতিযোগিতামূলক জ্ঞানচর্চার প্রেক্ষিতে মতামত ও চিন্তাধারার মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হতে থাকে । এভাবে মতামতধারা বা মাযহাব স্কেল অব থট)-এর উৎপত্তির সূচনা হয়। পরবর্তীতে অনেক মতামতধারা বিলুপ্ত হয়ে চারটি মাযহাব প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে__যার মধ্যে হানাফী মাযহাব অন্যতম । বিশ্বের বেশি সংখ্যক মুসলমানই এই মাযহাবের অনুসারী । হানাফী মাযহাবের দলীলভিত্তিক সংকলনের মধ্যে প্রধান হাদীস গ্রন্থ হচ্ছে “তাহাবী শরীফ" । অনেক বিলম্বে হলেও আমরা তাহাবী শরীফ প্রকাশ করতে পেরে আল্লাহ্র শুকরিয়া আদায় করছি। আমরা অনুবাদক, সম্পাদক ও প্রুফ রিডারসহ গ্রন্থটির প্রকাশনার সাথে সংশিষ্ট সকলকে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাই । এমন একখানা মূল্যবান গ্রন্থ প্রকাশ করার তাওফীক প্রদানের জন্য মহান আল্লাহ্র দরবারে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া । দ/ড/.2117000119.0010)
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।