0017161715 অধ্যায় 2 তাহারাত | | ৪৯. - লেনদেন যা লোকদের মাঝে -বেচা-কেনা, ইজারা, বিবাহ ও খুলা ইত্যাদি রূপে প্রচলিত আছে। এই সমস্ত বস্তু বাক্য বা কথা বলা ব্যতীত সম্পন্ন হয় না, বরং বিষয়ের উল্লেখ সম্বলিত কথার মাধ্যমে তা সম্পাদিত হয় । যেমন মানুষ বলে থাকে £ আমি তোমার কাছে বিক্রি করেছি, আমি তোমাকে বিবাহ করেছি, আমি তোমার সাথে খুলা. করেছি। এগুলো সেই সমস্ত বাক্য, যাতে লেনদেনের উল্লেখ আছে। আবার কিছু বস্তু আছে, যাতে বিশেষ কথা দ্বারা প্রবেশ করা যায়। তা হচ্ছে সালাত এবং হজ্জ। সালাতে. তাকবীরের দ্বারা এবং হজ্জে তালবিয়া দ্বারা প্রবেশ করা যায়। সুতরাং সালাতে 'তাকবীর' এবং হজ্জে “তালবিয়া” এগুলোর রুকনের অন্তর্ভুক্ত । ** এবার আমরা উযুতে বিসমিল্লাহ বলার দিকে লক্ষ্য করব, তা পূর্বোল্লিখিত বিষয়গুলোর কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ কি-না ? আমরা দেখেছি যে, তাতে কোন বস্তু সম্পন্ন করার উল্লেখ নেই, যেমনটি বিবাহ এবং ক্রয়-বিক্রয়ের মধ্যে রয়েছে । এইজন্য বিসমিল্লাহ বলা সেই বস্তুর বিধান থেকে ভিন্ন হবে । আর বিসমিল্লাহ বলা উযুর কোন রুকনও নয়। যেমনিভাবে তাকবীর বলা সালাতের একটি রুকন এবং তালবিয়া বলা হজ্জের একটি রুকন। অনুরূপভাবে এর দ্বারা এর বিধান তাকবীর ও তালবিয়ার বিধান থেকেও পৃথক হয়ে গেল। অতএব এতে সেই ব্যক্তির বক্তব্য নাকচ হয়ে গেল, যে ব্যক্তি বলে যে, উযুতে বিসমিল্লাহ বলা মনুরূপভাবে আবশ্যক, যেমনিভাবে এই সমস্ত বস্তৃগুলো সংশ্লিষ্ট ইবাদাতসমূহের মধ্যে আবশ্যক। যদি কোন প্রশ্নকারী বলে যে, আমরা লক্ষ্য করেছি যে, জবাই করার সময় জন্তুর উপর বিসমিল্লাহ্ 51415555554 , অনুরূপভাবে উযূতে বিসমিল্লাহ বলাও আবশ্যক । | তাকে উত্তরে বলা হবে ঃ যুক্তির নিরিখে যা প্রমাণিত হয় তা হচ্ছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জবাই করার জন্তুর উপর বিসমিল্লাহ বলা পরিত্যাগ করবে সেটি ভক্ষণ না করার ব্যাপারে আলিমদের মতবিরোধ আছে । কতেক আলিম বলেছেন, ভক্ষণ করা যাবে, কতেক আলিম বলেছেন, ভক্ষণ করা যাবে না। যারা বলেছেন ভক্ষণ করা যাবে তাদের অভিমতের ব্যাপারে আমাদের বর্ণনা যথেষ্ট । আর যারা বলেছেন যে, ভক্ষণ করা যাবে না, বস্তুত তারা বলেছেন, যদি ভুলে তা পরিত্যাগ করে তাহলে ভক্ষণ করা যাবে । জবাইকারী মুসলমান হউক বা আহলে ফিরাকের কাফির হউক, তা তাদের নিকট সমান। সুতরাং এখানে সেই ব্যক্তির কথামতে যে কি-না জন্তুর উপর বিসমিল্লাহ্ পড়াকে ওয়াজিব সাব্যস্ত করে তারা মিল্লাত তথা আহলে কিতাব হওয়ার বর্ণনার জন্য । যদি জবাইকারী বিসমিল্লাহ পড়ে তাহলে এটি সে সমস্ত মিল্লাত অবলম্বীদের জবাই করা জন্তু হবে, যাদের জবাই করা জন্তু ভক্ষণ করা হয়। আর যখন বিসমিল্লাহ পড়বে না, তখন এটি সেই সমস্ত মিল্লাত অবলম্বীদের জবাই করা জন্তু হবে, যাদেরটি ভক্ষণ করা হয় না। পক্ষান্তরে উযু করার সময় বিসমিল্লাহ পড়া কোন মিল্লাত প্রকাশের জন্য নয়; বরং এটি সালাতের কারণসমূহ থেকে একটি কারণের যিকরের স্বরূপ । সুতরাং . আমরা দেখতে পাচ্ছি উযু করা এবং সতর ঢাকা সালাতের কারণ (ও শর্ত )-সমৃহের অন্তর্ভুক্ত । কেউ যদি বিসমিল্লাহ পড়া ব্যতীত সতর ঢেকে নেয়, এতে কোনরূপ অসুবিধা হয় না। অতএব যুক্তির দাবি হচ্ছে, যদি কেউ- বিসমিল্লাহ্ পড়া ব্যতীত তাহারাত তথা উযু করে তাতেও অসুবিধা হবে না। এটিই হচ্ছে ইমাম আবু হানীফা রে), উম সার হজম 5 হার মহল নু হারান উর আভমত । তাহাবী শরীফ ১ম খণ্ড -৭ নু ড/%%৫.9117000109..00]0
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।