Tahabi Shareef (Bangla) — tahabi 1
/ ৬৩২
📝 লেখা 📖 পিডিএফ

০01716115 অধ্যায় ৪ তাহারাত . | ১১৫ ইমাম তাহাবী রে)-এর যুক্তিভিত্তিক দলীল ও বিশ্লেষণ রা আমরা যে সম রিও বণনা করেছি, ভাতে দেই ডি পলি নি ৪৯1 অনুচ্ছেদের বর্ণনা । যুক্তির নিরিখে এর বর্ণনা ও বিশ্লেষণ নিম্নরূপ £ বস্তুত আমরা ফকীহ আলিমদেরকে লক্ষ্য করেছি যে, এ বিষয়ে ভীদের কোন মতবিরোধ নেই যে, যোনীপথে বীর্যপাত করা ব্যতীত স্ত্রী সহবাস করা হাদাস। একদল আলিম তো বলেছেন, এটা সর্বাপেক্ষা গলীয হাদাস। সুতরাং তারা এতে সর্বাপেক্ষা উচু তাহারাতকে ওয়াজিব ফেরয) সাব্যস্ত করেছেন, আর তা হচ্ছে গোসল। অপর একদল আলিম বলেছেন, এটা হালকা পর্যায়ের হাদাসের ন্যায়। অতএব তারা এতে হালকা পর্যায়ের তাহারাতকে ফরয সাব্যস্ত করেছেন, আর তা হচ্ছে উযু। আমরা দুই খাত্নার স্থান পরস্পর মিলিত হওয়ার বিষয়টিকে গভীরভাবে লক্ষ্য করার প্রয়াস পাব। আসলে কি তা সর্বাপেক্ষা কঠোর কি না? যেন আমরা তাতে সর্বাপ্রেক্ষা কঠোর বস্তুকে ওয়াজিব সাব্যস্ত করতে পারি । আমরা সেই সমস্ত বস্তুকে পেয়েছি যা সহবাসের কারণে আবশ্যক হয় । তা হচ্ছে সিয়াম এবং হজ্জ বিনষ্ট হওয়া । তা হয় মিলনকালে দুই খাত্নার স্থান পরস্পর মিলিত হওয়ার কারণে, যদিও এর সাথে বীর্যপাত না ঘটুক। আর এটা হজ্জের মধ্যে দম (কুরবানী) এবং হজ্জ কাযা করাকে ওয়াজিব করে । এবং সিয়ামের মধ্যে কাযা ও কাফ্ফারাকে ওয়াজিব করে; তাদের মতানুযায়ী যারা এটাকে ওয়াজিব সাব্যস্ত করেন। যদি-যোনীপথ ব্যতীত অন্যস্থান দিয়ে স্ত্রী সহরাস করে তাহলে তার; উপর হজ্জের ব্যাপারে শুধু দম (কুরবানী) ওয়াজিব হবে এবং সিয়ামের ব্যাপারে বীর্যপাত ব্যতীত তার উপর কোন কিছু ওয়াজিব হবে না। আর এই সমস্ত কিছু তার জন্য হজ্জ এবং সিয়াম পালন অবস্থায় হারাম । কোন ব্যক্তি যদি কোন নারীর সঙ্গে যিনা ব্যভিচার) করে তার উপর হদ (শাস্তি) প্রয়োগ করা হবে, যদিও বীর্যপাত না ঘটুক। যদি সন্দেহজনকভাবে এরূপ করে তাহলে এর দ্বারা তার থেকে হদ (শাস্তি) রহিত হয়ে যাবে এবং মাহ্র ওয়াজিব হবে । ্‌ আর যদি তার সঙ্গে যোনীপথ ব্যতীত অন্য স্থান দিয়ে সঙ্গম করে তাহলে এর কারণে তার উপর না হদ প্রয়োগ ওয়াজিব হবে, না মাহ্র। কিন্তু তাকে তা"খীর বা অন্য শাস্তি দেয়া হবে, যদি সেখানে সন্দেহের কোন ভিত্তি না থাকে । যখন কোন ব্যক্তি কোন নারীকে বিবাহ করে তার সাথে খালওয়াত (বৈধ সম্তোগের নির্জনতা) ব্যতীত যোনীপথে' সহবাস করে, তারপর তাকে তালাক দিয়ে দেয় তাহলে তার উপর মাহর আবশ্যক হবে, বীর্যপাত ঘটুক অথবা না ঘটুক এবং এই স্ত্রীলোকের উপর ইদ্দত পালনও ওয়াজিব হবে, এই আমল তাকে পূর্বে স্বামীর জন্য বৈধ করে দিবে । আর যদি তার সঙ্গে যোনীপথ ব্যতীত অন্য স্থানে সহবাস করা হয়, তবে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না। অবশ্য তালাকের অবস্থায় তাকে অর্ধেক মাহর প্রদান করা আবশ্যক, যদি তার জন্য মাহর নির্ধারণ করা হয়ে . থাকে । আর মাহ্‌র নির্ধারণ করা না হলে কিছু সামান (কোপড় ইত্যাদি) প্রদান করতে হবে। সুতরাং পূর্ববর্ণিত বস্তৃগুলোতেও, যাতে বীর্যপাত ঘটেনি, সেই কঠোর বস্তু আবশ্যক হবে, যা বীর্যপাতের অবস্থায় সহবাসের দ্বারা আবশ্যক হয়। অর্থাৎ হুদ প্রয়োগ হবে এবং মাহর ইত্যাদিও আবশ্যক হবে । সুতরাং যুক্তির দাবি হচ্ছে যে, অনুরূপভাবে এটা সর্বাপ্রেক্ষা কঠোর হাদাস হিসাবে বিবেচিত হবে এবং হাদাস অবস্থায় যে সর্বাপেক্ষা কঠোর বস্তু আবশ্যিক হয় তাতে তাই আবশ্যিক হবে, আর তা হচ্ছে গোসল । | ড/%%/.8111001109.001

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।