৮৬ সীরাতে খ|ডিমুল-আন্বিয়া ১। মুসলমানগণ এইবার উমরা আদায় না করিয়াই ফিরিয়া যাইবেন। ২। আগামী বৎসর হনব করিতে আসিয়া মাত্র তিন দিন অবস্থান করিয়া চলিয়া যাইবেন। ৩। অস্ত্র-সঙ্জিত হইয়া আসিতে পারিবেন না। তরবারী সঙ্গে থাকিলে তাহা কোযবদ্ধ থাকিবে। ৪। মক্কা হইতে কোন মুসলমানকে সঙ্গে নিয়া যাইতে পারিবেন না। ৫। পক্ষাস্তরে কোন মুসলমান যদি মকায় থাকিয়া যাইতে চান, তাহা হইলে তাহাকে বাধা দিতে পারিবেন না। ৬। কোন লোক যদি মক্কা হইতে মদীনায় চলিয়া যায়, তাহা হইলে নবী করীম (দঃ) তাহাকে ফেরৎ পাঠাইয়। দিবেন। ৭। আর মদীনা হইতে কেহ মক্কায় চলিয়া আাসিলে কুরাইশরা তাহাকে ফেরত পাঠাইবে না। ইতাদি ইতযাদি। এই সমস্ত শর্ত যদিও বাহ্যতঃ সম্পূর্ণভাবেই মুসলমানদের বিরুদ্ধে ছিল এবং প্রকাশাতঃ এই সন্ধি একান্তই পরাজয়সূলভ ছিল কিন্তু মহান আল্লাহ্ তা'আলা ইহাকে "মহান বিজয়' নামে অভিহিত করেন এবং এই সফরেই সুরা “ফাতাহ” অবতীর্ণ হয়। সাহাব।গণ এইভাবে নতজানু হইয়া সন্ধি করাকে মোটেই মানিয়া নিতে পারিতেছিলেন না। হযরত ওমর (রাঃ) বার বার নবী করীম (দঃ)-কে এই সন্ধি মানিয়া না নিবার জন্য অনুরোধ করিতেছিলেন। কিন্তু হুযূর (দঃ) বলিলেন, “ইহাই আমার প্রতি আল্লাহ্র নিদেশ এবং ইহাতেই ভামাদের ভবিযাত কল্যাণ নিহিত যেমন এই সন্ধির কল্যাণে শান্তি ও নিরাপত্তার সহিত মক্কী এবং মদীনার মধ্যে যাতায়াত শুরু হইয়া যায়। কাফেররা নবী করীম (দঃ)-এর খেদমতে এবং মুসলমানদের কাছে বিনা বাধায় আসা যাওয়া করিতে থাকে। এইদিকে ইস্লামী চরিত্রের আকর্ষণী শক্তি কাফেরদিগকে দারুণভাবে আকৃষ্ট করিতে লাগিল। এতিহাসিকগণের বর্ণনা অনুযায়ী এ সময় এত বেশী লোক ইসলামে দীক্ষিত হয় যে, ইতিপূর্বে আর কখনও এত বেশী লোক ইসলামে দীক্ষা লাভ করে নাই। প্রকৃত পক্ষে এই সন্ধি ছিল মক্কা বিজয়েরই ভূমিকা । বিশ্বের শাসকবর্ণের প্রতি ইসলামের দাওয়াত ঃ এই সন্ধির ফলে রাস্তাঘাট নিরাপদ হইয়া গেলে হুযুর (দঃ) সত্যের অবিনশ্বর বাণী দুনিয়ার সকল শাসকবর্গের কাছে পৌঁছাইয়া দিতে মনস্থ করিলেন। জা/ঘ/.০-1]170.5566101%.০017)
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।