Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

ষষ্ঠ হিজরী [হোদায়বিয়ার সন্ধি, বাইয়াতে রিদওয়ান, পথিবার রাজা-বাদশাহগণের প্রতি ইসলামের দাওয়াত] হোদায়বিয়ার সন্ধি ঃ হিজরী ৬ষ্ঠ সালের যিল-কদ মাসে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালনের উদ্দেশ মক্কা গমনের ইচ্ছা করিয়া ওমরার ইহরাম বাধিয়া নেন। ১৪ বা ১৫ শত সাহাবার এক বিরাট জামা. আতও তাহার সঙ্গী হইলেন। _ সীরাতে মোগলতাঈ হোদায়বিয়া মক্কা শরীফ হইতে এক মন্জিল দূরে আবস্থিত একটি কূপ এবং ইহারই নামানুসারে অত্র এলাকার গ্রামের নামও হোদায়বিয়া বলিয়া খাত। নবী করীম (দঃ) তথায় পৌঁছিয়া যাত্রা-বিরতি করিলেন। নবী করীম (দঃ) এর মো'জেযা ঃ তথায় একটি শুক কূপ ছিল। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মো'জেযার ফলে ইহাতে এত বিপুল পানির উৎপত্তি হইল যে. উপস্থিত সকলেই পরিতৃপ্ত হইয়া গেল। এখানে গৌঁছিয়া নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান (রাঃ)-কে মন্কায় পাঠাইয়া দিলেন, যেন তিনি কুরাইশদেরকে অবহিত করিয়া দেন যে, হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার শুধু বায়তুল্লাহ্‌ শরীফের যিয়ারত এবং ওমর! পালন করার জনাই তশ্রীফ আনয়ন করিয়াছেন__ইহাছাড়া তাহার অন্য কোন রাজনৈতিক উদ্দেশা নাই। হযরত উসমান (রাঃ) মক্কায় পৌঁছার সঙ্গে সঙ্গেই কাফেররা তাহাকে আট্কাইয়া ফেলিল। এইদিকে মুসলমানদের মধো গুজব ছড়াইয়া পড়িল যে, কাফেররা হযরত উসমানকে হতা! করিয়াছে হুযুর (দঃ)-এর নিকট এই সংবাদ পৌঁছার পর তিনি একটি বাবুল বৃক্ষের নীচে বসিয়া সাহাবাদের নিকট হইতে জেহাদের বাইআত গ্রহণ করিলেন। ইহার বর্ণনা পবিত্র করআনেও রহিয়াছে এবং ইহাকেই "বাইআতে-রিদওয়ান” বলা হয়। পরে জানা গেল যে, সংবাদটি মিথা বরং কুরাইশরা সন্ধির শর্তসমূহ ঠিক করার উদ্দেশো সোহায়ল ইবনে আমরকে প্রেরণ করিল। নিম্নবর্ণিত শর্তে অঙ্গীকার-পত্র লিপিবদ্ধ হইল এবং দশ বৎসরের জন্য উভয় পক্ষের মধ্যে সন্ধি অনুষ্ঠিত হইল। ণ শা জা/ঘ/.০-1]170.5566101%.০017)

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।