৮৪ সীরাতে খাতিখুল-আন্গিয়া পাথর বাধা রহিয়াছে । তখন হুযূর (৪5)-৬ সায় পবিত্র পেটখানা খুলিয়া দেখাই- লেন। সেখানেও দুইটি প1থর বাধা ছিল। এইদিকে অবরোধকারীরা যখন পরিখা অতিক্রম করিতে সক্ষম হইল না তখন তাহারা বাহির হইতেই তীর এবং পাথর বর্ষণ শুরু করিয়া দিল। এইভাবে উভয় পক্ষ হইতে অবিরাম তীর বিনিময় চলিতে লাগিল। এই পর্যায়ে নবী করীম (দঃ)-এর চারি ওয়াক্তের নামায কাযা হইয়া গেল। কাফেরদের উপর প্রবল বায়ু-প্রবাহ এবং আল্লাহ্র সাহায্য £ অবশেষে আল্লাহ্ তাআলা এই সহায়-সম্বলহীন জামা'আতের সাহাযা করিলেন এবং কাফের বাহিনীর উপরে এমন প্রবল বায়ু প্রবাহ চালাইয়া দিলেন যে, তাহাদের উল্টিয়া পড়িল। ইহা কাফের বাহিনীর বুদ্ধিকে বিকল করিয়া দিল। ইতিমধ্যে তাহাদের রসদও ফুরাইয়া আসিল। এইদিকে হযরত নাঈম ইবনে মাস্উ্দ রািআল্লাহু আন্হু এমন এক কৌশল অবলম্বন করিলেন যার ফলে কাফের বাহিনীর মধো বিভেদ ও ভাঙ্গন সৃষ্টি হইয়া গেল। মোদ্দাকথা, সকল কারণ-উপকরণ এমনভাবে সমবেত হইল বে, কাফেরদের পদম্থলনের উপক্রম হইলে ময়দান পরিক্কার হইয়া গেল। বিবিধ ঘটনা ঃ এই বৎসরই হজ্ব ফরয হয়। তবে ইহার দিন-তারিখ সম্পর্কে আরো কতিপয় মত রহিয়াছে।এই বৎসরের জামাদালউলা মাসে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আব্দুল্লাহ ইবনে উসমান অর্থাৎ, হযরত রোকাইয়ার পত্র পরলোক গমন করেন। শাওয়াল মাসের শেষের দিকে হযরত ভায়েশা সিদ্দীকার জননীর ইন্তিকাল হয়। যি-কাআদা মাসে হযরত যয়নাব-বিন্তে জাহাশের সহিত নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিণয়সূত্রে আবদ্ধ হন। এই বৎসরই মদীনায় ভূমিকম্প ও চন্দ্রগ্রহণ হইয়াছিল। __মোগলতাঈ, পৃষ্ঠা ৫৫ -_ চি জা/ঘ/.০-1]170.5566101%.০017)
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।