সীরাতে খাতিমুল -আন্বিয়। ৮৩ ঠমলামের বিরুদ্ধে তৎপর হইয়া মক্কা হইতে মদীনা পর্যন্ত সকল গোত্রের মধ্যে এক দাবাগ্রি জ্বলিয়া উঠিল। সুতরাং হিজরী ৫ম সানের ১০ই মুহাররাম তারিখে আনুষ্ঠিত “যাতুর-রেকা'-এর যুদ্ধটি ছিল এই বড়যন্েরই পরিণতি । অতঃপর হিজরী ৫ম সালের রবিউল আউয়াল মাসে সংঘটিত দু'মাতুল্ জান্দাল এই ধারারই আরেকটি ঘটনা। হিজরী ৫ম সনের শাবান মাসের দোস্রা তারিখে সংঘটিত গাযওয়াহ্-এ- বনীল মুস্তালাকও ছিল এই সম্মিলিত যড়যন্ত্রেরই নগ্ন প্রয়াস। এই যড়যন্ত্রসমূহ দীর্ঘদিন ধরিয়া বিভিন্ন আকারে চরম পরিণতির দিকে আগাইয়। যাইতে লাগিল। গাষওয়াহ্-এ-আহ্যাৰ তথা পরিখাযুদ্ধ ঃ অবশেষে হিজরী ৫ম সনের যিল-কা'দা মাসে তাহাদের সম্মিলিত বাহিনী মদীনা আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করিল এবং এই উদ্দেশ্যে ১০ হাজারের এক সশস্ত্র বাহিনী মুসলমানগণকে পৃথিবীর বুক হইতে চিরতরে উচ্ছেদ করিবার লক্ষ্যে মদীনার দিকে অগ্রসর হইল। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ অবহিত হইয়া সমস্ত সাহাবাকে ডাকিয়া পরামর্শ করিলেন। হযরত সালমান ফারসী (রাঃ) মত প্রকাশ করিলেন যে, পশ্চাদবর্তী ময়দানে যুদ্ধ করা সমীটান হইবে না, বরং মদীনার যে দিক দিয়া শত্রদের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা রহিয়াছে সেই দিকে পরিখা খনন করা হউক। সুতরাং নবী করীম (দঃ) তিন হাজার সাহাবাকে সঙ্গে লইয়া পরিখা খনন করিতে প্রস্তুত হইলেন। ৬ দিনের মধ্যেই ১০ হাত গভীর পরিখা খননের কাজ সমাগ্ু হইয়া গেল। পরিখা খননে স্বয়ং সাইয়োদূল-মুরসালীন (দঃ)-এরও এক বিরাট ভূমিকা ছিল। __মোগলতাঈ, পৃষ্ঠা ৫৬ পরিখা খনন করিতে গিয়া একদিন কঠিন প্রস্তর শিলাখণ্ড বাহির হইয়৷ আসে। ফলে, পরিখা খননের কাজ ব্যাহত হইয়া পড়ে । নবী করীম (দঃ) তাহার পবিত্র হস্তে কোদাল মারিয়া এক আঘাতেই উহা ভাঙ্গিয়া গুড়াইয়া দিলেন। অনভ্তর খন্দক প্রস্তুত হইয়া গেল। এই দিকে কাফেরদের সম্মিলিত বাহিনী আসিয়া উপস্থিত হইল এবং মদীনা অব- রোধ করিয়া বসিল। মুসলমানগণ প্রায় পনের দিন পর্যন্ত মদীনায় অবরুদ্ধ রহিলেন। এমনই সময়ে ইহুদীদের অবশিষ্ট গোত্র বনী-কুরায়যাও চুক্তি ভঙ্গ করিয়া অবরোধের কারণে মদীনার জন-জীবনে চরম অস্থিরতা ছড়াইয়া পড়িল। খাদ্য-ঘাটতির কারণে সাহাবাগণকে একাদিক্রমে তিন দিন পর্যন্ত অনাহারে থাকিতে হইল। একদিন ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হইয়া সাহাবাগণ নিজেদের পেটে খুলিয়া নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন যে, তাহাদের পেটের সাথে জা/ঘ/.০-1]170.5556191%.০017)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।