৮২ সএ10 এ] তএুল আপিয়া এবং ঘটনাঞমে সকল সহাবাঠ শাঠদ৩ ণরণ পারুলেন। নবী করীম (দঃ) এই ঘটনায় খুবই মর্মাহত হহলেন। এমনকি তিনি এহ খাতকদের জন্য অনেক দিন প্র ফজরের নামাযে বদ দোআ করেন। _ সীরাতে মোগলতাঈ, পৃষ্ঠা ৫২ এই বৎসরই শাওয়াল মাসে হযরত হাসান (রাঃ) ভূষিষ্ঠ হন এবং হযরত উন্মে সালামা (রাঃ) নবী করীম (দঃ)-এর সহিত পরিণয়সূত্রে আবদ্ধা হন। পঞ্চম হিজরী [কুরাইশ-ইহুদী সম্মিলিত ষড়যন্ত্র এবং গাযওয়াহ্-এ-আহ্যাব] কুরাইশ-ইহুদী এক্য £ নবী করীম (দঃ) যখন মদীনায় আগমন করেন, তখন এখানকার ইহুদীদের সহিত একটি শান্তি-চুক্তি সম্পাদন করেন। তিনি সর্বদা এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। কিন্ত যেহেতু ইহুদীরা পবিত্র মদীনার বিত্তবান ও শীর্ষস্থানীয় নাগরিক হিসাবে গণা ছিল, তাই হুযুর (দঃ)-এর আগমনের পর ইসলামের ক্রমাগত উন্নতি ও সমৃদ্ধি প্রত্যক্ষ করিয়৷ তাহাদের মনে প্রবল হিংসা-ক্ষোভের সৃষ্টি হইত। এইজনাই তাহারা সর্বদা নবী করীম (দঃ) ও মুসলমানগণের অনিষ্ট চিন্তায় লাগিয়া থাকিত। বদর যুদ্ধে মুসলমানগণ বিস্ময়কর বিজয় অর্জন করায় ইহুদীদের হিংসা ও ক্রোধের সীমা-পরিসীমা রহিল না। শেষ পর্যন্ত তাহারা প্রকাশ্যভাবে চক্তি লঙঘনে তৎপর হইল। অনন্তর হিজরী তৃতীয় সালে তাহাদের গোত্র বনী-কায়নুকা যুদ্ধ ঘোষণা করিয়৷ বসিল। পরে বনী-নাধীর গোত্রও বিদ্রোহ শুরু করিয়া দিল। ইহা দেখিয়া নবী করীম (দঃ)-ও যুদ্ধের প্রস্ততি শুরু করিলেন এবং মোকাবেলা হইলে তাহারা পালাইয়া দুর্গে আত্মগোপন করিল। কিছুদিন এইভাবে অবরুদ্ধ থাকার পর দেশ হইতে বহিষ্কৃত হইয়া বনী কায়নুকা সিরিয়া এলাকায় এবং বনী নাষীর খায়বার ও অন্যান্য জায়গায় চলিয়া গেল। এই দিকে মক্কার কুরাইশগণ প্রথম হইতেই শদীনার ইহুদী ও মুনাফেকদিগকে চিঠিপত্রের মাধ্যমে শুধু যে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধা- চরণের ইন্ধনই যোগাইতেছিল, তাহাই নহে; বরং সঙ্গে সঙ্গে এই হুমকীও দিয়া আসিতেছিল যে, যদি তোমরা মুহাম্মদ (দঃ)-কে মদীনা হইতে বহিষ্কার করিয়া না দাও, তাহা হইলে আমরা তোমাদের সঙ্গেও যুদ্ধ করিব। __-আবু দাউদ উপরোক্ত কারণগুলিই তাহাদের পারস্পরিক একা ও সেতৃ-বন্ধনের কাজ করিল এবং এই সুযোগে মক্কার কুরাইশ. মদীনার ইহুদী আর মুনাফেকদের সম্মিলিত শক্তি জা/ঘ/.০-1]170.55০6101%.০017)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।