ট ্রন্থখানার গুরুত্ব লক্ষ্য করিয়া আমার শ্রদ্ধেয় উত্তাদ হযরত মাওলানা উবায়দুল হক সাহেব ইহাকে বাংলা ভাষাভাষী ভাই-বোনদের খিদ্মতে পেশ করিবার জন্য আমাকে পরামর্শ দেন। তাই, আমার বিদ্যাবুদ্ধি ও যোগ্যতার শত অভাব সত্তেও ইহার অনুবাদ কাজে হাত দিয়াছি এবং আল্লাহ্ পাকের অশেষ রহমতে “সীরাতে খাতিমুল্-আশ্বিয়া” প্রস্থখানা ভাষান্তরিত করিয়া সুধী পাঠকের সম্মুখে পেশ করিতে প্রয়াস পাইলাম । অনুবাদের ভাযা যথাসম্ভব সহজ ও সরল করার চেষ্টা করিয়াছি। পাঠক-পাঠিকা ভাই-বোনগণ ইহা হইতে যদি কিছুমাত্রও উপকৃত হন তবে আমার পরিশ্রম সার্থক মনে করিব। ্রন্থখানা অনুবাদের ব্যাপারে আমাকে শ্রদ্ধেয় উত্তাদ জাতীয় মসজিদ বায়তুল মুকাররামের স্বনামধন্য খতীব হযরত মাওলানা উবায়দুল হক সাহেব তাহার মূলাবান উপদেশ দ্বারা যে অনুপ্রেরণা যোগাইয়াছেন তজ্জন্য আমি তাহার কাছে চির কৃতজ্ঞ। আল্লাহ্ পাক তাহাকে ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গল দান করুন। এমদাদিয়৷ লাইব্রেরী কর্তৃপক্ষ গ্রন্থখান। প্রকাশের দায়িত্ব গ্রহণ করিয়াছেন বলিয়। তাহাদিগকে আস্তরিক শুকরিয়া জ্ঞাপন করিতেছি। পরিশেষে সর্বশক্তিমান আল্লাহ্ তা'আলার দরবারে প্রার্থনা রহিল-__ তিনি যেন অধমের এই নগন্য খিদ্মতটুকু কবুল করেন এবং ইহাকে পরকালে নবী করীম (দঃ)-এর শাফায়াত লাভের অছীল৷ করিয়া দেন__আমীন! বিনীত আবুল কালাম মোঃ আকুল লতিফ চৌধুরী মুহাদ্দিস, মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা ২৫ জুন, ১৯৮৮ ইং জাস/ঘ/.০-1]170.5566101%.০017)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।