তৃতীয় হিজরী [গাঘওয়াহএ-উন্থদ ও গাত্ফান প্রভৃতি] গাযওয়াহ্-এ-গাতৃফান এবং নবী করীম (দঃ)-এর মহান চরিত্র-সংক্রান্ত মো'জেযা ঃ হিজরী ৩য় সালে দা"সুর ইবনে হারেস মুহারিবী ৪৫০ জন সৈন্য লইয়া পবিত্র মদীনা আক্রমণের উদ্দেশো যাত্রা করিল। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেওয়ার জন্য অগ্রসর হইলে তাহারা পালাইয়৷ পাহাড়ে আশ্রয় গ্রহণ করিল। হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তে ময়দান হইতে ফিরিয়া আসিলেন। এই সময় ঘটনাক্রমে বৃষ্টিতে তাহার কাপড় ভিজিয়৷ যায়। তিনি তাহা শুকাইবার জনা খুলিয়া একটি গাছের উপর বিছাইয়৷ দিলেন এবং নিজে ইহার ছায়ায় শুইয়া পড়িলেন। দা'সুর পাহাড়ের উপর হইতে তাহা লক্ষ্য করিতেছিল। যখন দেখিল, নবী করীম (দঃ) নিশ্চিন্তে শুইয়া পড়িয়াছেন, তখন সে সরাসরি তাহার শিয়রে আসিয়া উপস্থিত হইল এবং তরবারী উচাইয়া বলিতে লাগিল-_ “বল, এখন তোমাকে আমার হাত হইতে কে রক্ষা করিবে?” কিন্তু তাহার প্রতিপক্ষ ছিলেন আল্লাহ্র প্রিয় রাসূল! কোন প্রকার ভীত না হইয়া তিনি উত্তর দিলেন, “হা, আল্লাহ্ তা' আলাই রক্ষা করিবেন।” এই কথা শোনামাত্র দা'সুরের গায়ে কম্পন সৃষ্টি হইল এবং তরবারীটি হাত হইতে খসিয়া পড়িল। তখন নবী করীম (দঃ) তরবারীখানা তুলিয়া লইলেন এবং বলিলেন, “এখন তুমি বল, তোমাকে আমার হাত হইতে কে রক্ষা করিবে £" তাহার নিকট “কেহই না” বলা ছাড়া আর কোন উত্তরই ছিল না। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার এই করুণ-দশা৷ দেখিয়া দয়ায় গলিয়া গেলেন এবং তাহাকে ক্ষমা করিয়া দিলেন। __সীরাতে মোগলতাঈ, পৃষ্ঠা ৪৯ দা'সুর এখান হইতে এই প্রতিক্রিয়া নিয়া উঠিল যে. সে নিজেই শুধু ইসলাম গ্রহণ করিল না, বরং নিজের গোত্রে পৌঁছিয়া ইস্লামের একজন শক্তিশালী প্রচারকে পরিণত হইল ।১ টিকা ১- চামচিকার চোখ দিয়া অবলোকনকারী প্রতিবাদী ইউরোগীয় জাতিরা নয়ন মেলিয়া দেখুক যে, ইসলাম প্রচারের কারণ এই উত্তম চরিত্র ছিল-_ন! কি তরবারীর শক্তি, না সম্পদের লোভ। জাস/ঘ/.০-1]170.5566101%.০0177
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।