Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

৭২ সীরাতে খাতিমুল-আব্বিয়া রহিল। মুআয ইকরামাকে ধাওয়া করিলেন কিন্তু সে পালাইয়া গেল। অতঃপর মুআয এই অবস্থায় তাহার কর্তিত বাহু লইয়াই ক্রমাগত যুদ্ধ চালাইয়া যাইতে লাগিলেন। কিন্তু তাহার, কতিত বাহুটি ঝুলিয়া থাকায় অসুবিধা হইতেছিল। কাজেই হাতখানি পায়ের নীচে রাখিয়া সজোরে টান দিলেন। তাতে চর্মাংশটি ছিড়িয়া হাতটি খসিয়া গেল। তারপর পূর্বের ন্যায়ই যুদ্ধ চালাইয়া যাইতে লাগিলেন। সুব্হানাল্লাহ্‌ ! __সীরাতে হালবীয়া, ১ম খণ্ড, পৃষ্ঠা ৫৫৪ আজীমুশ্শীন মো'জেঘা £ [মুষ্টিভর মুত্তিকায় বিশাল বাহিনীর পরাগ্য় ও ফেরেশতাকুলের সাহাযা। যুদ্ধের চরম মুহূর্তে নবী করীম (দঃ) আল্লাহ্‌ তা'আলার আদেশে এক মুষ্ঠি কঙ্কর হাতে লইয়া শত্রবাহিনীর প্রতি নিক্ষেপ করিলেন এবং সাহাবাগণকে একযোগে তাহাদের উপর ঝাপাইয়া পড়িতে নির্দেশ দিলেন। এইদিকে বাহিক ব্যবস্থ৷ হিসাবে সাহাবাদের ক্ষুদ্র বাহিনী কাফেরদের প্রতি ধাবিত হইল আর অপর দিকে মহান আল্লাহ্‌ তা'আলা মুসলমানদের সাহায্যার্থে ফেরেশতা- বাহিনী পাঠাইয়া সীয় সাহাযোর প্রতিশ্রুতি পূরণ করিলেন। কুরাইশাদের বড় বড় নেতা নিহত হইলে অন্যান্যদের মনোবল ভাঙ্গিয়৷ পড়িল। তাহারা দিশাহারা হইয়া পলাইতে লাগিল। মুসলমানগণ তাহাদের পশ্চাদ্ধাবন করিয়া তাহাদের কাহাকেও হত্যা করিলেন আর কাহাকেও জীবিত বন্দী করিলেন। এইভাবে তাহাদের ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হইল। কুরাইশদের বড় বড় নেতা উতবা, শায়বা, আবু জাহ্‌ল, উমাইয়া ইবনে খালাফ, ওক্বা--একে একে নিহত হইল। এইদিকে মুসলমানদের মধ্য হইতে শহীদ হইলেন ১৪ জন। ৬ জন মুহাজের আর ৮ জন আন্সার। | ইশিয়ারি £ এই যুদ্ধটি প্রকৃতপক্ষে প্রথম হইতে শেষ পর্যন্ত ইসলামের একটি প্রকাশ্য মো'জেযা বই কিছু ছিল না। নতুবা ইহাতে মুসলমানদের বিজয়ের কোন প্রশ্নই উঠিত না। কেননা, সেইদিকে ছিল এক হাজার দুর্ধর্ষ যোদ্ধাদের এক বিশাল বাহিনী আর এইদিকে মাত্র ৩১৪ জন নিরীহ ও নিরস্ত্র মানুষ। সেইদিকে ছিল বড় বড় ধনী ও বিত্তশালীদের বিপুল সমাবেশ_ যাহাদের যে কোন একজন লোকই সমগ্র বাহিনীর যাবতীয় ব্যয়ভার বহনে সক্ষম। আর এইদিকে নিঃসম্বল ও দরিদ্র মানুষের জামাত। সেইদিকে শতাধিক অশ্বারোহীর সমাবেশ আর এইদিকে সারা মুসলিম জা/ঘ/.০-1]170.5556101%.০017)

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।