সীরাতে খাতিখুল আগ্িয়। ৬ অদ্বশ্য-সাহাষ্য £ কিন্তু আল্লাহ্ তা'আলা তো বিজয় ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়াই দিয়াছিলেএ। তাই তিনি এমন উপায় করিয়া দিলেন যে, তখনই বৃষ্টি বর্ষিত হইল। ফলে মরু বালুকা জমিয়া শক্ত হইয়া গেল। সমস্ত বাহিনী তৃপ্তির সহিত পানি পান করিলেন এবং অপরকে পান করাইলেন। পানির পাত্রসমূহ ভরিয়া রাখিলেন এবং চৌবাচ্চা বানাইয়া অবশিষ্ট পানি মাটিতে আটকাইয়া রাখিলেন। অপর দিকে এই বৃষ্টি কাফেরদের অবস্থানস্থল এমন কর্দমাক্ত করিয়া দিল যে, তাহাদের পক্ষে চলাফেরা করাও দুষ্কর হইয়া পড়িল। যখন উভয় দল পরস্পর মুখোমুখী হইল, তখন হুযুর (দঃ) যোদ্ধাদের কাতার ঠিক করার জন্য স্বয়ং উঠিয়া দীড়াইলেন। সুতরাং আল্লাহ্র এই বাহিনী সুদৃঢ় প্রাটীর হইয়া দাড়াইল। মুসলমানদের অঙ্গীকার পুরণ £ এই সময় খন তিনশত নিরস্ত্র মানুষের মোকাবেলা এক হাজার সুসজ্জিত ও দুধর্য ঘোদ্ধাদের সহিত সংঘটিত হইতে যাইতেছে, তখন যদি একটি লোকও তাহা- দের সাহায্যে আগাইয়৷ আসে, তবে উহা £য এক বিরাট সৌভাগা বলিয়া মনে হইবে (সেকথা বলাই বাহুলা | কিন্তু ইসলামে অঙ্গীকার পালন এই সব কিছুর চাইতে অগ্র- গণ্য। ঠিক যুদ্ধের বিভীষিকার মধ্যে হযরত হোযায়ফা (রাঃ) ও আৰু হাসান (রাঃ) নামে দূই সাহাবী জেহাদে অংশগ্রহণের জন্য আসিয়া গৌছান। কিন্তু যুদ্ধক্ষেত্রে 'পৌঁছিয়া রাস্তার ঘটন৷ বর্ণনা করিতে গিয়া বলেন যে, “পথে কাফেররা আমাদের পথারোধ করিয়৷ বলিল, তোমরা কি মুহাম্মদ (দঃ)-এর সাহাযোর জনা যাইতেছ £ জামরা তাহা অস্বীকার করি এবং যুদ্ধে অংশগ্রহণ করিব না বলিয়া অঙ্গীকার করিয়া ফেলি।” নবী করীম (দঃ) যখন বা!পারটি জানিতে পারিলেন, তখন উভয়কেই জেহাদে অংশ গ্রহণ করিতে বারণ করিয়া বলিলেন, "আমর! সর্বাবস্থায় অঙ্গীকার পালন করিব। আমাদের জন্য মাল্লাহ্র সাহাযযই ঘণেষ্ট।” __সহীহ্ মুস্লিম মোট কথা, যখন ব্হ-বিন্যাস সমাপ্ত হইয়া গেল, তখন সর্বাগ্রে কুরাইশদের পক্ষ হইতে তিনজন বীর আগাইয়া আসিল। মুসলমানদের পক্ষ হইতে হযরত আলী (রাঃ), হযরত হামযা (রাঃ) এবং হযরত উবায়দা ইবনুল হারেস (রাঃ) তাহাদের মোকাবেলা করিলেন। তিনজন কাফেরই নিহত হইল। মুসলমানদের মধ্যে শুধু হযরত উবায়দা (রাঃ) আহত হইলেন। হযরত আলী (রাঃ) তাহাকে কাধে করিয়া নবী করীমের (দঃ) নিকট গপৌঁছাইয়া দিলেন। নবী করীম (েঃ) তাহাকে নিজ কদম-মোবারকের সহিত ঠেস দিয়া শোয়াইলেন এবং স্বীয় পবিত্র হাতে তাহার মুখমণ্ডলের ধুলাবালি মুছিয়া দিলেন। কবি কি চমৎকার বলিয়াছেন ঃ ৬.7 জা/ঘ/.০-1]170.55০6101%.০017)
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।