Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ সীরাতে খাতিমুল্‌-আন্বিয়া সমূলে ধ্বংস করার পরিকল্পনা আটিতেছিল। এই সংবাদ মক্কায় পৌঁছার সঙ্গে সঙ্গে ১০০ অশ্বারোহী এবং ৭ শত উট সমন্বয়ে গঠিত ৯৫০ জন বীর যুবকের এক বিরাট বাহিনী মোকাবেলা করার জন্য রওয়ানা হইল। এই বাহিনীতে কুরাইশদের বড় বড় সমস্ত নেতা এবং বিভ্তশালী ব্যক্তিদের সবাই শরীক ছিল। সাহাবীদের আত্মোৎসর্গ ঃ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের এই জঙ্গী বাহিনীর সংবাদ অবগত হওয়ামাত্র কর্তব্য স্থির করিবার উদ্দেশ্যে সাহাবীদের সঙ্গে পরামর্শ সভায় মিলিত হইলেন। হযরত সিদ্দীকে আকবর (রাঃ) এবং অন্যানা সাহাবায়ে কেরাম স্ব শব জান-মাল নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করিয়া দিলেন। উমায়ের ইবনে ওকাস (রাঃ) তখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলিয়া হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জেহাদে অংশ গ্রহণ করিতে নিষেধ করায় তিনি কীদিতে লাগিলেন। ফলে হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আনূমতি দিলেন এবং তিনিও জেহাদে শরীক হইলেন। __কান্যুল উন্মাল, ৫ম খণ্ড, পৃষ্ঠা ২৭০ আনসারদের মধ্য হইতে খাযরাজ গোত্রের নেতা হযরত সাদ ইবনে উবাদা (রাঃ) দাড়াইয়। বলিলেন, “আল্লাহ্‌র কসম! আপনি আদেশ করিলে আমরা সমুদ্রে ঝাপাইয়া পড়িতে প্রস্তুত আছি।” __সহীহ্‌ মুস্লিম বোখারী শরীফে বর্ণিত আছে যে, হযরত মিকদাদ আরয করিলেন, “হে আল্লাহ্‌র রাসূল! আমরা আপনার ডানে-বামে এবং সামনে ও পিছনে থাকিয়া যুদ্ধ করিব ।” ইহাতে হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লানন্দিত হইলেন। তিনি তখন সামনে অগ্রসর হওয়ার জনা নির্দেশ দিলেন। বদরের নিকট গৌঁছিয়া জানিতে পারিলেন যে, আবু সুফিয়ান তাহার বনিকদলসহ নিবাপাদে চলিয়া গিয়াছে। তবে কুরাইশদের এক বিরাট বাহিনী এই ময়দানেরই অপর প্রান্তে অবস্থান নিয়াছে। বাণিজাক কাফেলাটি নিরাপদে চলিয়া যাওয়ার পরও আবু জাহ্ল লোকদিগকে যুদ্ধ স্থগিত না রাখারই পরামশ দিল। মুসলিম বাহিনী কুরাইশদের এই সিদ্ধান্তের সংবাদ অবগত হইয়া সম্মুখে অগ্রসর হইয়া দেখিতে পাইলেন যে, কুরাইশরা আগেই গৌঁছিয়া এমন জায়গায় অবস্থান নিয়াছে যাহ৷ যুদ্ধ পরিচালনার লক্ষ্যে খুবই উত্তম ছিল। পানির সকল ব্যবস্থাও সেই দিকেই ছিল। মুসলিম বাহিনী সেখানে গৌছিয়া তাহাদের দিকে এমন বালুকাময় শুষ্ক জায়গা পাইল যে, ইহাতে চলাফেরাই ছিল দুঙ্ধর। তদুপরি সেখানে পানির চিহৃমাত্র ছিল না। জাস/ঘ/.০-1]170.5556101%.০0177

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।