Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ সীরাতে খাতিঘুল্‌-আন্বিয়া কাফেলার বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলেন। কিন্তু তাহারা যখন সমুদ্রের তীরে উপনীত হইয়া পারস্পরিক মোকাবেলায় লিপ্ত হইলেন, তখন মাজদী ইবনে ওমর জুহানী মধ্যস্থতা করিয়া যুদ্ধ বন্ধ করিয়া দিলেন। সারিয়াহ্‌-ই-উবায়দা ইবনুল হারেস এবং ইসলামে তীরান্দাজীর সূচনা ঃ ইহার পর নবী করীম (দঃ) ১ম হিজরী সনের শাওয়াল মাসে হযরত উবায়দা ইবনুল হারেসকে ৬০ জন লোকের নেতা মনোনীত করিয়া “বাতনে রাবেগ্‌” অভিমুখে আবু সুফিয়ানের বিরুদ্ধে প্রেরণ করেন। এই ঘুদ্ধেই হযরত সা'দ ইবনে আবি ওকাস (রাঃ) প্রথম কাফেরদের প্রতি তীর নিক্ষেপ করেন। ইহাই সর্বপ্রথম তীর যাহা ইসলামে কাফেরদের উপর নিক্ষিপ্ত হয়। [কেবলা-পরিবতন, বদর যুদ্ধ, সারিয়াহ-এ-আবুল্লাহ ইবনে জাহাশ্‌ (রাঃ)] কেবলা-পরিবর্তন £ এই বৎসর হইতে ইসলামের জীবনে এক বিরাট পরিবর্তন সূচিত হয়। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা অনুযায়ী বায়তুল মুকাদ্দাসের স্থলে কা'বা-শরীফকে মুসলমানদের কেবলা নির্ধারিত করা হয়। ইহাই পৃথিবীর প্রথম ঘর ও আদি মস্জিদ। লোকজনকে একই দিকে মুখ করিয়া একাগ্রতার সহিত আল্লাহ্‌ তা'আলার ইবাদতে সমবেত করিবার জন্য ইহাকে কেবলা বা মনোযোগের কেন্দ্র বানানো হইয়াছে। সারিয়াহ্‌-এ-আব্দুল্লাহ ইবনে জাহাশ্‌ এবং ইসলামের সর্বপ্রথম গণীমত এই বৎসর রজব মাসে নবী করীম (দঃ) হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ্‌কে ১২ জন মুহাজেরীনের একটি দলের নেতা মনোনীত করিয়া কুরাইশদের এক কাফেলার বিরুদ্ধে নাখলা নামক স্থানে প্রেরণ করিলেন। যেই দিম উভয় দল মুখোমুখি হইল, ঘটনাক্রমে সেই দিনটি ছিল রজব মাসের ১লা তারিখ। রজব হইতেছে সেই চারিটি নিষিদ্ধ মাসের একটি যাহাতে ইসলামের প্রথম দিকে যুদ্ধ-বিগ্রহ হারাম ছিল। কিন্তু সাহাবাগণ এ তারিখকে জমাদিউস-সানী মাসের ত্রিশ তারিখ (বলিয়া) মনে করিতেছিলেন। যেমন লুবাবুন্‌ নুকুল এবং বায়যাভী গ্রন্থে ইবনে জারীর, তাবরানী এবং বায়হাকী হইতে বর্ণিত হইয়াছে। পরামর্শের পর ইহাই জা/ঘ/.০-1]170.55০6101%.০017)

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।