সীরাতে খাতিমুল আগিয়। ৬৫ রান গাষওয়াহ্ এবং সারিয়াহ্ ১০ম হিজরী মাত্র ২টি সারিয়াহ্ প্রেরিত হইয়াছিল। যথা ? (১) সারিয়াহ-এ-খালিদ ইবনে অলীদ-_নাজরান অভিমুখে, (২) সারিয়াহ-এ-আলী- ইয়ামান অভিমুখে । এই বৎসরই বিদায় হজ্ অনুষ্ঠিত হইয়াছিল । ১১শ হিজরী এই বৎসর নবী করীম (দঃ) একটি মাত্র সারিয়াহ্ উসামা ইবনে যায়েদের নেতৃত্বে প্রেরণ করার নির্দেশ দিয়াছিলেন__যাহা তাহার ওফাতের পর রওয়ানা হইয়াছিল। গাযওয়াহ্ মোট ২৩টি এবং সারিয়াহ্ মোট ৪৩টি এখানে একটি কথা স্মরণযোগ্য যে. ইসলামের মুহাদ্দিস ও এতিহাসিকগণের পরিভাষায় 'গাযওয়াহ্ এবং 'সারিয়াহ্' শব্দ দুইটির প্রয়োগ এত সাধারণ যে. সামান্য সামান্য ঘটনাকেও গাযওয়াহ এবং সারিয়াহ্ নামে অভিহিত করা হইয়াছে। এক অথবা দুইজন লোক কোন অপরাধীকে গ্রেফতার করার জন্য প্রেরিত হইলেও এতিহাসিকগণ ইহাকে সারিয়াহ নামে অভিহিত করিয়াছেন। কিছু লোক কোন সাধারণ গোত্রের সংশোধন বা তাহাদের অবস্থার সংবাদ লওয়ার জনা গেলে ইহাকেও সারিয়াহ বলা হইত। এমনিভাবে গাযওয়াহ শব্দের অথেও এতিহাসিকগণের পরিভাষায় বিরাট ব্যাপকতা বিদ্যমান রহিয়াছে। এই কারণেই গাযওয়াহ ও সারিয়াহ্র মোট সংখ্যা উপরোল্লিখিত বর্ণনা অনুযায়ী ৬৬ পর্যন্ত গৌছিয়া যায়। নত্ববা আমাদের প্রচলন অনুযায়ী জেহাদ এবং গাযওয়াহ্ যে গুরুত্বপূর্ণ যুদ্ধকে মনে করা হয় তাহা এই সমস্ত যুদ্ধের কয়েকটিই মাত্র। এইগুলি সামান্য বিশ্লেষণসহ সুধী পাঠকের সম্মুখে পেশ করা হইল। গুরুত্বপূর্ণ গাযওয়াহ্ ও সারিয়াহু এবং বিবিধ ঘটনা ৪ প্রথম সারিয়াহ্ হযরত হামঘার নেতৃত্বে ঃ হিজরতের ৭ মাস পর৯ রমযান মাসে নবী করীম (দঃ) হযরত হামযাকে ত্রিশজন টিকা ১* সীরাতে মোগলতাঈ, পৃষ্ঠা ৪০। কোন (কোন বর্ণনায় রহিয়াছে যে, উক্ত সারিয়াহ্ দ্বিতীয় হিজরীর রবিউল আউয়াল মাসে রওয়ানা হইয়াছিল। অন্য আরেক রেওয়ায়তে বর্ণিত হইয়াছে যে, উক্ত সারিয়াহ্ গাষওয়াহ-এ-আবওয়ার পরে পাঠানো হইয়াছিল। জা/ঘ/.০-1]17).5566101%.০017)
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।