আশীর্বাদ-বাণী পাক-ভারত-বাংলা উপ-মহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মরহুম মাওলানা মুফতী মুহাম্মদ শফী' (রহঃ) তাহার অসংখ্য রচনা ও ইসলামী খিদ্মতের জনা বাংলাদেশের ছোট বড় সকলের নিকট পরিচিত। তাহার রচিত “সীরাতে খাতিমুল আম্বিয়া” গ্রন্থখানা আকারে ছোট হইলেও এত তত্ত্ব ও তথাসমৃদ্ধ যে, হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী চিশ্তী (রহঃ) ইহাকে বিভিন্ন আণ্্রমান এবং মাদ্রাসার পাঠা তালিকাভুক্ত করার সুফারিশ করিয়াছিলেন। বর্তমানে উপমহাদেশের অগনিত মাদ্রাসায় ইহা সীরাত বিষয় হিসাবে পাঠ্য- তালিকাভুক্ত রহিয়াছে। এই মূলাবান গ্রস্থখানা উদ হইাতে বাংলায় অনুবাদ করিয়া তরুণ লিখক মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার সুযোগ্য মুহাদ্দিস্ ল্লেহাম্পদ মাওলানা আবুল কালাম মোঃ আব্দুল লতিফ চৌধুরী সাহেব বাংলা ভাষাভাষী পাঠক-পাঠিকাগণের জন্য এক বিরাট খিদ্মত আন্জাম দিয়াছেন। আল্লাহ্ পাক ইহার বরকতে অনুবাদককে আরো অধিক ইল্ম ও দ্বীনের খিদ্মত করার তাওফীক দান করুন এবং ইহাকে আমাদের সকলের জন্য মাগৃফেরাতের অছ্ীলা করুন__আমীন! বিনীত উববায়দুল হক সাবেক হেড-মাওলানা খতীব ২৫ জুন, ১৯৮৮ ইং জা/ঘ/.০-1]170.55০6101%.০017)
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।