Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ সীরাতে খাতিমুল-আন্বিয়া পর্যন্ত পৌঁছিলেন তখন ইহাকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করিলেন। ফলে আল্লাহ তা'আলা কাফেরদের চোখের উপরে পর্দা ফেলিয়া দিলেন। তাহারা হুযুর ছাল্লাল্লধ আলাইহি ওয়াসাল্লামকে দেখিতে পাইল না। তিনি হযরত আবুবকর (রাঃ)-এর বাড়িতে গিয়া উপনীত হইলেন এদিকে হযরত সিদ্দীকে আকবর (রাঃ) পূর্ব হইতেই প্রস্তুত ছিলেন এবং পথ-ঘাট চিনে এমন একজন লোককে সঙ্গে নিয়া যাওয়ার জনা তৈরী করিয়া রাখিয়াছিলেন। হযরত সিদ্দীকে আকবর (রাঃ) নবী করীম (দঃ)-এর সঙ্গী হইলেন এবং উভয়ে বাড়ীর পিছনের খিড়কী পথে বাহির হইয়া সওর পর্বতের দিকে আগাইয়া গেলেন। (সওর হইল মক্কার নিকটবর্তী একটি পাহাড়)। সওর পাহাড়ের গুহায় অবস্থান £ নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্পমম হযরত আবু বকরসহ সওর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিলেন। এইদিকে কুরাইশ যুবকরা ভোর অবধি হুযূর ছাল্লাল্লাহু আালাইহি ওয়াসাল্লামের ঘর হইতে বাহির হইয়া আসার অপেক্ষা করিল। শেষ পর্যন্ত তাহারা যখন জানিতে পারিল যে, তাহার বিছানায় হযরত আলী (রাঃ) শুইয়া আছেন. তখন তাহার! হতভম্ব হইয়া গেল। কাল বিলম্ব না করিয়া তাহারা চতুদিকে নবী করীম ছাল্লাল্লাহু আালাইহি ওয়াসাল্লামের খোজে নিজেদের চর প্রেরণ করিল। কেহ কেহ তাহার পদ-চিহ্ন ধরিয়া খোজ করিতে করিতে ঠিক এ গুহার নিকট পর্যস্ত গৌঁছিয়া গেল। সামান্য একটু নুইয়া তাকাইলেই নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার দেখিতে পাইত। এই সময় হযরত সিদ্দীক আকবর (রাঃ) বিচলিত হইয়া উঠিলেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, “ভয় করিও না। আল্লাহ্‌ তা'আলা আমাদের সাথে রহিয়াছেন।” পরম করুণাময় আল্লাহ্‌ তা'আলারই মহিমা যে. কাফেরদের দৃষ্টি এ গুহা হইতে অনা দিকে ফিরাইয়। দেওয়া হইল এবং কেহই এতটুকু ঝুঁকিয়া দেখার প্রয়োজনীয়তা অনুভব করিল না; বরং তাহার থাকা অসন্তব।” কারণ, আল্লাহ্‌ তা'আলার ইঙ্গিতে এই গুহার প্রবেশ পথে রাতারাতি মাকড়শা জাল বুনিয়া রাখিয়াছিল এবং বন্য-কবৃতর৯ কোথা হইতে আসিয়া বাসা তৈরী করিয়া ফেলিয়াছিল। টিকা ১. হযরত সুহাইল (রাহঃ) বলেন, হেরেম শরীফের কবৃতরসমূহের বংশগরম্পরা সেই কবুতর হইতেই শুরু হয়। __সীরাতে মোগলতাঈ জা/ঘ/.০-1]170.5556101%.০0177

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।