Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ সীরাতে খাতিমূল-আন্বিয়া বন্ততঃ তিনি শহীদ হইয়া গেলেন, অথচ শরীয়তের অনুমতি থাকা সত্বেও ইস্লামের অঙ্গীকারের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করিতেও তিনি রাষী হইলেন না। কবি কি সুন্দরই না বলিয়াছেন ঃ ০০৫০০ 4০ 46 ৩5০০ 2৫: 3 +:১65 41550122০০০ ৭ কী ০৪ “ভালবাসি শুধু এইটুকু জানি মৃত্যু আমার পুরষ্কার । তব চরণের শপথ লাগে ভুলে যাইনি অঙ্গীকার ।” অতঃপর সকলেই বাইয়াত করিলেন। এই বাইয়াতে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল ৭৩ (তিয়ান্তর) জন পুরুষ আর ২ (দুই) জন মহিলা। ইহাকে আকাবার দ্বিতীয় বাইয়াত বলা হয়। অতঃপর নবী করীম (দঃ) ইহাদের মধা হইতে ১২ জনকে সমগ্র কাফেলার কুরাইশরা যখন এই বাইয়াতের সংবাদ অবগত হইল, তখন তাহাদের ক্রোধের অন্ত রহিল না। এবং তাহারা মুসলমানগণকে নির্যাতন করার কোন পন্থাই আর বাকী রাখিল না। তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মদীনায় হিজরতের পরামর্শ দিলেন। সাহাবীগণ কুরাইশদের দৃষ্টি এড়াইয়। গোপনে গোপনে একজন দুইজন করিয়া মদীনার দিকে হিজরত করিতে আরন্ত করিলেন। শেষ পর্যন্ত মক্কায় শুধু নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর (রাঃ), হযরত আলী (রাঃ) এবং কিছু সংখাক অক্ষম লোক ছাড়া আর কোন মুসলমানই অবশিষ্ট রহিলেন না। হযরত সিদ্দীকে আকবর (রাঃ)-ও হিজরতের জন্য নিবৃত্ত করিলেন যে, “এখন থাকিয়া যাও, যতক্ষণ না আল্লাহ তা'আলা আমাকেও হিজরতের অনুমতি প্রদান করেন।” হযরত আবু বকর (রাঃ) এই অপেক্ষায়ই রহিলেন এবং হিজরতের উদ্দেশ্যে দুইটি উষ্টরী সংগ্রহ করিয়া রাখিলেন। একটি তাহার নিজের জন্য এবং অন্যটি হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। _ সীরাতে মোগলতাঈ, পৃষ্ঠা ৩১ জা/ঘ/.০-1]170.55০6101%.০017)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।