৪8 সীরাতে খাতিঘুল্-আন্বিয়া ইহারা মুসলমান হইয়া মদীনায় ফিরিয়া আসিলে মদীনার ঘরে ঘরে ইসলামের চর্চা শুরু হইয়া গেল এবং প্রতিটি মজলিসে এই একটি কথারই আলোচন৷ হইতে লাগিল। মদীনায় ইস্লামের সর্বপ্রথম মাদ্রাসা ঃ মদীনায় পৌঁছিয়া আউস এবং খাযরাজ গোত্রের দায়িত্বশীল লোকেরা হুযুর (দঃ)-কে চিঠি লিখিলেন যে, এখানে আল্লাহ্র রহমতে ইস্লামের প্রচার হইয়া গিয়াছে। এখন এমন একজন সাহাবীকে 'আমাদের এখানে পাঠাইতে মঞ্জি হয় যিনি করিবেন, আমাদিগকে শরীয়তের আহ্কাম সম্পর্কে অবহিত করিবেন এবং নামাযের ইমামতী করিবেন। সুতরাং হুযুর (দঃ) হযরত মুসআব ইবনে উমায়র (রাঃ)-কে কুরআন শিক্ষা দেওয়ার জন্য মদীনায় পাঠাইয়া দিলেন। এইভাবে ইস্লামের সর্বপ্রথম মাদ্রাসাটি পবিত্র মদীনা নগরীতে গ্রতিষ্ঠিত হইল। সীরাতে হালবীয়া ১ম খণ্ড, পৃষ্ঠা ৪০৩ পরবর্তী বৎসর হজ্বের মওসুমে পবিত্র মদীনা হইতে এক দীর্ঘ কাফেলা মক্কা শরীফে আসিয়া গৌঁছিল। ইহাতে ৭০ জন পুরুষ আর ২ জন মহিলা ছিলেন। নবী করীম (দঃ) তাহাদিগকে স্বাগত জানাইলেন এবং রাত্রে আকাবার সন্নিকটে তাহাদের সহিত সাক্ষাতের প্রতিশ্রুতি দিলেন। প্রতিশ্রুতি মোতাবেক মধারাত্রে সবাই জমায়েত হইলেন। নবী করীম (দঃ)-এর চাচা আব্বাস তাহার সহিত আসিয়াছিলেন। (অবশ্য তখনও তিনি ইস্লাম গ্রহণ করেন নাই।) যখন সকলে সমবেত হইলেন, তখন হযরত আব্বাস (রাঃ) সকলকে সান্গোধন করিয়৷ বলিলেন, “আমার এই ভ্রাতুষ্পুত্র (মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সর্বদা তাহার গোত্রে সম্মান ও নিরাপত্তার সহিত বাস করিয়া ভআসিতেছেন। আপনারা ধাহার৷ তাহাকে মদীনায় লইয়া যাইতে চাহিতেছেন, তাহারা ভাবিয়া দেখুন, যদি আপনারা তাহার সহিত সম্পাদিত অঙ্গীকার যথাযথ পালন করিতে এবং শক্রর হাত হইতে তাহার পূর্ণ নিরাপত্তা বিধান করিতে সক্ষম হইবেন বলিয়া মনে করেন, তাহা হইলেই কেবল এই দায়িত্ব গ্রহণে আগাইয়া আসুন অনাথায় তাহাকে তাহার নিজের গোত্রেই থাকিতে দিন।” গ্রহণ করিতেছি এবং নবী করীম (দঃ)-এর বাইয়াতের পূর্ণ বাস্তবারনই আমাদের একমাত্র কাম্য ।” একথা শুনিয়া (অঙ্গীকার এবং বাইয়াতকে দৃঢ় করিবার উদ্দেশ্যে) হযরত আস্আদ ইব্নে যুরারা দাড়াইয়া বলিলেন, “হে মদীনাবাসীগণ! একটু /া.৩-1100./৩601-০017)
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।