Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

৪২ সীরাতে খাতিমুল্‌-আন্বিয়া ছুটাছুটি করিতে লাগিল। ইহাদের মধ্যে একটি লাল রঙ্রের উটের উপরে দুইটি সাদ৷ ও কাল বর্ণের থলে ছিল। উহা তো অজ্ঞানই হইয়া পড়িয়া গেল। তারপর অমুক গোত্রের বাণিজ্যিক কাফেলাটিকে আমি অতিক্রম করিয়াছি তানঈম নামক স্থানে । এই কাফেলার সর্বাগ্রে খাকী রঙের একটি উট ছিল। উহার উপরে কাল চট এবং দুইটি কাল থলে ছিল। এই কাফেলা শীঘ্রই তোমাদের কাছে আসিয়। পৌঁছিবে।” হুযুর (দঃ) বলিলেন, “বুধবার নাগাদ আসিয়া যাইবে ।” সুতরাং হুযূর (দঃ) যেরূপ বলিয়াছিলেন, ঠিক সেরূপই ঘটিল এবং এই কাফেলাগুলিও হুযূর (দঃ)-এর বর্ণনার সত্যতা স্বীকার করিল। যখন কুরাইশদের নিকট আল্লাহ্‌ তা'আলার দলীল-প্রমাণাদি সম্পূর্ণ হইয়! গেল এবং এই বিস্ময়কর ভ্রমণ সম্পর্কে স্বয়ং তাহাদের জাতি-সম্প্রদায়ও সাক্ষ্য প্রদান করিল-__তখন এ বিরুদ্ধবাদীদের জনাও ইহাছাড়া অন্বীকারের কোন উপায়ই অবশিষ্ট রহিল না যে, তাহারা হুযুর (দঃ)-এর এই মোবারক সফরকে নিছক যাদু এবং তাহাকে যাদুকর (খোদা পানাহ) আখ্যা দিয়া মজলিস হইতে উঠিয়া পড়িল। পবিত্র মদীনায় ইস্লাম ঃ একটানা দশ দশটি বৎসর যাবৎ নবী করীম (দঃ) আরবের বিভিন্ন গোত্রকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে থাকেন। আরবের এমন কোন মাহফিল ও সভা-সম্মেলন তিনি ছাড়েন নাই যেখানে উপস্থিত হইয়া তিনি তাহাদিগকে সতোর দিকে আহ্বান করেন নাই। হজ্জের মওসুমে, উক্লাযের মেলায় এবং যিল-মাজায প্রভৃতি স্থানে গিয়া তিনি মানুষকে সতোর প্রতি আহ্বান জানান। প্রত্যুন্তরে তাহারা তাহাকে সর্বপ্রকার কষ্ট দিতে এবং ঠাট্টা-বিদ্র্প করিতে রহিল। তাহারা ঠান্টা-বিদ্রুপ করিয়া বলিত, “প্রথমে নিজের গোত্রকে মুসলমান বানান, তারপর আমাদিগকে হেদায়ত করিতে আসুন।” এমনিভাবে বেশ কিছু দিন অতিবাহিত হইয়া যায়। অনন্তর যখন মহান আল্লাহ্‌ পাক ইচ্ছা করিলেন যে, ইসলামের প্রসার ও উন্নতি হউক, তখন মদীনার আউস গোত্রের কতিপয় লোককে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পাঠাইয়া দিলেন। ইহাদের মধ্যে আস'আদ ইবনে যুরারা এবং যাকৃওয়ান ইবনে আবদে কায়েস-_এই দুই ব্যক্তি সে বসর ইসলাম গ্রহণের সৌভাগা লাভ করেন। পরবর্তী বৎসর এই গোত্রেরই আরো কতিপয় লোক আগমন করিলেন এবং তাহাদের মধ্য হইতে ছয় অথবা আটজন মুসলমান হইলেন। নবী করীম (দঃ) জা/ঘ/.০-1]170.55০6101%.০0177

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।