খ জনৈক ইউরোপীয় সীরাত-রচয়িতা বলিতেছেনঃ “মুহাম্মদ (দঃ)-এর জীবনীকারদের ধারা অতি ব্যাপক ও বিস্তৃত, যাহার সমাপ্তি অসম্ভব। তবে ইহার মধ্যে স্থান লাভ করা মহা গৌরবের বিষয়।” _ (সীরাতুন্নবী হইতে) উদ্ু ভাষায়ও পুরাতন ও নৃতন অনেক সীরাতগ্রস্থ রহিয়াছে। কিন্তু আমার দৃষ্টি দীর্ঘ দিন ধরিয়া এমন একটি সংক্ষিপ্ত সীরাত গ্রন্থের অন্বেষণ করিতেছিল যাহা যে কোন পেশাজীবী মুসলমান নর-নারী দুই এক বৈঠকে সমাপ্ত করিয়া নিজের ঈমানকে সতেজ করিতে পারে এবং নবী-জীবনের আদর্শকে আপন দিশারী বানাইতে পারে। যাহা ইসলামী সংগঠন এবং মাদ্রাসাসমূহের প্রাথমিক পাঠ্য-সুচীতে স্থান পাইতে পারে এবং যাহার মধ্যে সতর্কতা সহকারে নবী করীম (দঃ)-এর পবিত্র জীবনের সংক্ষিপ্ত চিত্র উহার আসল ছাচে বিধৃত হইয়া থাকিবে। কিন্তু উদু ভাষায় এমন কোন পুস্তিকা আমার দৃষ্টিগোচর হয় নাই। ইতিমধ্যেই শিমলার কোন কোন বন্ধু তাহাদের ইসলামী-সংগঠনের জন্য এমনি একখানা পুস্তিকার প্রয়োজনীয়তা অনুভব করিয়া অধীনের নিকট আব্দার জানাইলে নিজের বিদ্যা-বুদ্ধির স্বল্পতা এবং অধ্যাপনা ও অধ্যয়নের ব্যস্ততা সত্বেও এই আশায় লেখনী ধারণ করিলাম যে, যখন হযরত সাইয়্যিদুল কাওনাইন (দঃ)-এর জীবনী লেখকদের নাম আল্লাহ্র দরবারে উপস্থিত হইবে, তখন হয়তোবা এই অধমের নামটিও উহার কোন এক কোণে উল্লেখ থাকিবে। সে শুধু গাহিবে ফুলের গান” সুতরাং পরম করুণাময় আল্লাহ্র নামে এই পুস্তিকাখানা রচনার কাজ আরন্ত করিয়াছি এবং নিল্স-বর্ণিত বিষয়গুলি বিবেচনায় রাখিয়া সীরাত গ্রন্থসমূহের সংক্ষিপ্তসার ইহাতে সন্নিবেশিত করিয়া দিয়াছি। ১। পুস্তিকাখানা যাহাতে দীর্ঘায়িত না হইয়া পড়ে সেই দিকে বিশেষ দৃষ্টি রাখা হইয়াছে। এই জনা আরবের ভৌগোলিক বিবরণ, প্রাক-ইসলাম যুগের আরব ও অনারবের সার্বিক অবস্থা__যাহাকে সীরাতের অঙ্গীভূত বলিয়া মনে করা হয় এবং যাহা এক দিক দিয়া অত্যন্ত উপকারীও বটে-_সেগুলি পরিহার করিয়া শুধু এ অবস্থাসমূহকে যথেষ্ট বিবেচনা করা হইয়াছে, যাহা একান্তই নবী করীম (দঃ)-এর পবিত্র জীবনীর সহিত সম্পৃক্ত। এই সংক্ষেপায়ণের কারণে ইহার আরেক নাম ১০৯ ৯৭4 ১৯০এ। ৮৯৪ “সৃষ্টির সেরা মহামানবের সংক্ষিপ্ত জীবনী” রাখা হইয়াছে। জা/ঘ/.০-1]170.55০6191%.০0177
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.